রাজ্যে ক্ষমতায় আসার পর নানাক্ষেত্রে বদল এবং উন্নতির ভাবনায় মগ্ন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রীরা। রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ভোলবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে বৃহস্পতিবার বড় ঘোষণা রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে জুড়তে মেগা হাইওয়ের পরিকল্পনার কথা জানান তিনি।
এই বিষয়ে আরও খবর
পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেন, “দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্তদপ্তর। এই রাস্তার কিছুটা অংশ বিহারের উপর দিয়ে যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিরাট প্রকল্প বাস্তবায়িত হবে।”
পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেন, “দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্তদপ্তর। এই রাস্তার কিছুটা অংশ বিহারের উপর দিয়ে যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিরাট প্রকল্প বাস্তবায়িত হবে।” বর্ষার বৃষ্টির আর মাত্র কয়েকদিন পর থেকেই হয়তো শুরু হবে বাংলায়। সেই সময় রাস্তা যাতায়াতের যোগ্য রাখাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “বর্ষার কারণে আগামী ১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পিচ রাস্তার কাজ করতে কিছুটা সমস্যা হয়। প্রথমে খানাখন্দ মেরামতের কাজ করব। অক্টোবর থেকে রাজ্যের ৯০টি নতুন রাস্তার কাজ শুরু হবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ায় বাংলায় কোনও টাকার অভাব হবে না।”
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ‘পথশ্রী’ প্রকল্পে রাস্তা তৈরি এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সেই সময় একাধিক রাস্তা তৈরি হয়েছে। তবে বহুক্ষেত্রেই অভিযোগ উঠেছে, মাত্র কয়েকদিন যেতে না যেতেই রাস্তার অবস্থা বেহাল হয়ে গিয়েছে। তার ফলে ঠিকাদার সংস্থাকে টেন্ডার দেওয়া নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তবে বর্তমানে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের গলাতেও একই সুর। তিনি বলেন, “এবার থেকে পূর্তদপ্তরও ‘জিরো টলারেন্স ইন করাপশন’ নীতিতেই চলবে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা



