Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Agnimitra Paul

দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার

কলকাতায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের রাখি পরান অগ্নিমিত্রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৪:২৯

options
link
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার zoom
রাখির সকালে আমজনতার মাঝে অগ্নিমিত্রা পাল।
Advertisement

দিন কয়েক আগে ফুটপাথে দুধ গরমের প্রতিবাদ করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন, বুঝিয়ে বলা উচিত ছিল। শুক্রবার অর্থাৎ রাখির (Raksha Bandhan) সকালে অন্য মেজাজে ধরা দিলেন অগ্নিমিত্রা। এদিন কলকাতায় বিভিন্ন এলাকার বাসিন্দাদের রাখি পরান তিনি। তাঁদের মধ্যে ছিলেন ফুটপাথবাসীরাও। খুদেদের হাতে লাড্ডু-চকোলেট তুলে দিলেন অগ্নিমিত্রা। 

রাখির সকালে আমজনতার মাঝে অগ্নিমিত্রা পাল।

প্রায় প্রতিদিনই কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন অগ্নিমিত্রা পাল। কোথায় কী সমস্যা তা দেখেন, প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। শুক্রবার সকালেও বেরিয়ে পড়েন তিনি। গড়িয়াহাট-সহ বিভিন্ন এলাকায় যান তিনি। ফুটপাথবাসী, অটোচালক-সহ বহু মানুষকে রাখি পরান তিনি। ভালোবেসে তাঁরাও রাখির বন্ধনে আবদ্ধ করেন মন্ত্রীকে। এরপর খুদেদের হাতে লাড্ডু, চকোলেটের প্যাকেট তুলে দেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, “সবাই তো বন্দেমাতরম বলে, সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না?” এদিনও যাদবপুর প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, “যাদবপুর, পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ। কিন্তু এমন আচরণ করা হয় যেন যাদবপুব ভারতের বাইরে। বর্তমান সরকার এসব বরদাস্ত করবে না।” 

Advertisement

উল্লেখ্য, দিনকয়েক আগে এক ফুটপাথবাসীর সঙ্গে দুর্ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন এই অগ্নিমিত্রাই। পার্ক স্ট্রিটে ফুটপাথে এক মহিলা নাতির জন্য দুধ গরম করছিলেন। তাঁকে রীতিমতো ধমক দেন তিনি। দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। এই ঘটনায় তাঁর মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন। পরবর্তীতে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সীতা ওরফে রশিদা। পুরসভার তরফে তাঁদের থাকার ব্যবস্থাও করা হয়েছিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.