কলকাতা পুরসভায় আরও টলমলে অবস্থা তৃণমূলের! মেয়র পারিষদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারক সিং (Tarak Singh)। দল ও মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করছেন তারক। মেয়র পারিষদের বৈঠক না হওয়া, কোনও কারণ না জানানো ও পুরসভায় তৈরি হওয়া অচলাবস্থার অভিযোগ তুলে পদত্যাগ করছেন তারক।
দীর্ঘ ২০ বছর ধরে কাউন্সিলর পদে রয়েছেন তারক। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন তারক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ে ২ বরো চেয়ারম্যানের পদত্যাগের পর মেয়র পারিষদের পদ থেকে পদত্যাগ করলেন তারক।
আরও পড়ুন:
মঙ্গলবার এক সংবাদমাধ্যমে অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচনে হারের পর কেউ আসছেন না। অফিসারদের দেখা পাওয়া যাচ্ছে না। ডাকলে কয়েকজন আসছেন। বর্ষার আগে আমাদের বিভিন্ন পরিকল্পনা ছিল। কিছুই করা যাচ্ছে না। এই ভাবে কাজ করা যায় না।” মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চলতি মাসে মেয়র পারিষদের বৈঠক হয়নি কিন্তু মেয়র কোনও আলোচনা করলেন না কেন? সেই প্রশ্ন তুলেছেন তিনি। তারক বলেন, “মেয়র নিয়েও আমার অভিযোগ আছে। মেয়র পারিষদ বৈঠক হল না, আলোচনাই করলেন না মেয়র।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিস নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেন, “সেই সময় মেয়র ফিরহাদ হাকিমকে ভুল বোঝানো হয়েছিল।” শেষে বলেন, “কর্পোরশনের তেল পুড়িয়ে আমি আসছি। কাজ করতে পারছি না। এই কারণেই পদ থেকে পদত্যাগ করছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?
-
ভাইরাল ‘তি আমো মেসি’, গোয়ায় পুত্র ধীয়ের সঙ্গে ফাইনালে ‘একস্ট্রা টাইম’ দেখার আবদার শিলাজিতের
-
সীমান্তে বসবে স্মার্ট কাঁটাতার, তৈরি হবে ১০টি ফাঁড়ি, শুভেন্দুকে পাশে নিয়ে ঘোষণা শাহের
-
বুলডোজার নিয়ে বাঁকুড়া শহরে বিধায়ক নীলাদ্রিশেখর, ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান?