সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় (Durga Puja 2023) নতুন জুতো পায়ে ফোস্কা নিয়ে প্যান্ডেল হপিং মাস্ট। গত কয়েক বছরের মতো এ বছরও মহালয়া থেকেই রাস্তায় জনজোয়ার। ভিড় টপকে কলকাতার উত্তর থেকে দক্ষিণে যাওয়া অনেকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার ঝক্কি! কারণ, পুজোর জন্য গাড়ির রুট বদলে দেওয়া হয়। তার পর তো যানজটের সমস্যা রয়েইছে। উপরন্তু এবার মিছিল-বিক্ষোভের বিষয় তো রয়েইছে। তাই পাতালপথে হিল্লি-দিল্লি
অতএব, ঠাকুর দেখতে এগারো নম্বরের বাস থুড়ি মানে দুই পা-ই ভরসা! আর এসবের ঝক্কি এড়িয়ে দ্রুত পৌঁছতে চান তো মেট্রো ছাড়া আর কোনও গতি নেই। ভাবছেন তো কোন মেট্রো স্টেশনে নামলে কোন পুজো দেখতে পাবেন! চিন্তা নেই, রইল আপনাদের জন্য গাইডলাইন। এখনই বানিয়ে ফেলুন পুজোর কদিনের রুটম্যাপ।
দমদম
- ১৪ পল্লি সর্বজনীন
- সিঁথি সর্বজনীন
বেলগাছিয়া
- বেলগাছিয়া সর্বজনীন (টালা পার্ক)
- নতুন পল্লি প্রদীপ সংঘ
- লেকটাউন নেতাজি স্পোর্টিং
- লেকটাউন অ্যাসোসিয়েশন
- দমদম পার্ক ভারতচক্র
- দমদম পার্ক তরুণ সংঘ
- দমদম তরুণ দল
- শ্রীভূমি
শ্যামবাজার
- টালা পার্ক প্রত্যয়
- বাগবাজার
- শ্যাম স্কোয়্যার
- জগৎ মুখার্জি পার্ক
শোভাবাজার
- আহিরীটোলা সর্বজনীন
- আহিরীটোলা যুবকবৃন্দ
- বেনিয়াটোলা সর্বজনীন
- কুমারটুলি পার্ক
- শোভাবাজার রাজবাড়ি
- হাতিবাগান সর্বজনীন
- কাশী বোস লেন
- গৌড়বেড়িয়া/গৌরীবাড়ি
- তেলেঙ্গাবাগান
- চালতাবাগান
গিরীশ পার্ক
- বিডন স্কোয়্যার
- শিমলা ব্যায়াম সমিতি
- বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
- পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি
মহাত্মা গান্ধী রোড
- মহম্মদ আলি পার্ক
- কলেজ স্কোয়্যার
- শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব
সেন্ট্রাল
- সন্তোষ মিত্র স্কোয়্যার
- সুবোধ মল্লিক স্কোয়্যার
- চোরবাগান সর্বজনীন
চাঁদনি চক
- জানবাজার
- তালতলা সর্বজনীন
- ওয়েলিংটন
দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমার জন্য
রবীন্দ্র সদন
- গোখেল স্পোর্টিং
- চক্রবেড়িয়া সর্বজনীন
নেতাজি ভবন
- ভবানীপুর দুর্গোৎসব সমিতি
- ভবানীপুর ৭৫ পল্লি
- সংঘমিত্রা
- ম্যাডক্স স্ক্যোয়ার
- ৭৬ পল্লি
- ভবানীপুর স্বাধীন সংঘ
যতীন দাস পার্ক
- ২৩ পল্লি
- হাজরা পার্ক
- মাতৃ মন্দির
- বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব
কালীঘাট
- দেশপ্রিয় পার্ক
- ত্রিধারা
- চেতলা অগ্রণী
- বাদামতলা আষাঢ় সংঘ
- ৬৬ পল্লি
- সমাজসেবী
- গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক
- বালিগঞ্জ কালচারাল
- একডালিয়া এভারগ্রিন
- সিংহি পার্ক
- বোসপুকুর শীতলা মন্দির
- রাজডাঙা নবউদয় সংঘ
রবীন্দ্র সরোবর
- সুরুচি সংঘ
- মুদিয়ালি
- শিব মন্দির
মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)
- অজেয় সংহতি
- বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক
- হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব
নেতাজি (কুঁদঘাট)
- পল্লি উন্নয়ন সমিতি
- নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসব
মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী)
- মৈত্রী পার্ক সর্বজনীন
- রয়নগর উন্নয়ন সমিতি
গীতাঞ্জলি (নাকতলা)
- নাকতলা উদয়ন সংঘ
কবি নজরুল (গড়িয়া)
- নবদুর্গা সর্বজনীন দুর্গোৎসব
টালিগঞ্জ কিংবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে অটো, ট্যাক্সি বা বাসে করে বেহালার মণ্ডপগুলিতে পৌঁছে যেতে পারেন।
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য