Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Kolkata Metro

রবিবার গ্রিন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো, জেনে নিন কখন চালু পরিষেবা

কাল সারাদিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ-ডাউন মেট্রোপথে যাত্রীরা যাতায়াত করতে পারবেন না।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৪:১৭

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৪:১৭

options
link
রবিবার গ্রিন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো, জেনে নিন কখন চালু পরিষেবা zoom
কলকাতা মেট্রো। ফাইল ছবি
Advertisement

ছুটির দিনে দিনভর মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত। গ্রিন লাইনে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রী পরিষেবা। অর্থাৎ কাল সারাদিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ-ডাউন মেট্রোপথে যাত্রীরা যাতায়াত করতে পারবেন না। তবে বিকেল থেকে নির্দিষ্ট সময়সূচি মতোই ফের চালু হবে গ্রিন লাইনের মেট্রো।

অন্যান্য দিনগুলিতে গ্রিন লাইনে সকাল ৯ টা থেকে চালু হয় মেট্রো। রবিবার সকাল ৯ টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টে থেকে ওই লাইনে পাওয়া যাবে মেট্রো।

আগামিকাল গ্রিন লাইন মেট্রো রুটে এটিও অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেম পরীক্ষার করবে রেলওয়ে সেফটি কমিশন। রেলের নিরাপত্তা, দুর্ঘটনা তদন্ত এবং নতুন রেললাইনের পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলিতে নজরদারি চালানোর দায়িত্বে থাকে সিআরএস অর্থাৎ ‘কমিশন অফ রেলওয়ে সেফটি’। আগামিকাল গ্রিন রুটের অটোমেটিক ট্রেন অপারেশন অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলাচল, গতি বৃদ্ধি, গতি নিয়ন্ত্রণ ও স্টেশনে সুনির্দিষ্টভাবে মেট্রো থামানো সহ একাধিক বিষয়গুলি পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কাল সারাদিন গ্রিন রুটে ব্যাহত হবে যাত্রী পরিষেবা। অন্যান্য দিনগুলিতে গ্রিন লাইনে সকাল ৯ টা থেকে চালু হয় মেট্রো। রবিবার সকাল ৯ টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টে থেকে ওই লাইনে পাওয়া যাবে মেট্রো।

Advertisement

রবিবারের জন্য সংশোধিত সময়সূচি উল্লেখ করা হয়েছে মেট্রো রেলওয়ের ওয়েবসাইটে। সকাল থেকে দুপুরের মধ্যে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে, যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে মেট্রোর তরফে। তবে বিকেলের পর নির্দিষ্ট সময় অন্তর গ্রিন রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.