Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Kolkata Metro

রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রো।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:০৭

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:০৭

options
link
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি zoom

আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন রাজ্যে ডব্লুবিসিএস পরীক্ষা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে অসুবিধা না হয় পরীক্ষার্থীদের, তার জন্য ওইদিন সকাল থেকে মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রোও। রবিবার সকাল ৮টা থেকে পাতালপথে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে পরিষেবা। কতক্ষণ পরপর পাবেন মেট্রো? শুক্রবারের বিজ্ঞপ্তিতে তাও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়বে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা পরপর মেট্রো পাবেন। তারপর থেকে রবিবার নির্দিষ্ট সময় অন্তরই পরিষেবা মিলবে। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা প্রথম মেট্রো পাবেন। হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ – দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সাকল ৮টায়।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়বে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা পরপর মেট্রো পাবেন। তারপর থেকে রবিবার নির্দিষ্ট সময় অন্তরই পরিষেবা মিলবে। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটেও সকাল ৮টা প্রথম মেট্রো পাবেন। হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ – দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সাকল ৮টায়। এই রুটেও সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর পাওয়া যাবে মেট্রো। সাধারণত রবিবার ব্লু লাইনে চলে ১৫২ টি মেট্রো। এই সপ্তাহে তার বদলে ১৫৬ টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১০৮টির বদলে ১১২টি মেট্রো পরিষেবা মিলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু বা গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়সূচির কোনও পরিবর্তন নেই। অর্থাৎ অন্যান্য রবিবারের মতোই রাতের শেষ মেট্রো পাওয়া যাবে নির্ধারিত সময়। শুধুমাত্র সকালের পরিষেবা বাড়ানো হয়েছে ডব্লুবিসিএস পরীক্ষার জন্য। রবিবার সাধারণত সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু এই পরীক্ষার কারণে ১৪ জুন একঘণ্টা আগে থেকেই মেট্রো পাবেন যাত্রীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.