আগামী রবিবার সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধায় ওইদিন সকাল থেকে মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ওইদিনের জন্য মেট্রো চলাচলের নতুন সময়সূচি জানানো হল। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে রবিবার বাড়তি মেট্রো পরিষেবার সুসংবাদ জানিয়েছেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। জেনে নিন আগামী ২৪ মে, রবিবার মেট্রোর নয়া সময়সূচি।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী –
আরও পড়ুন:
রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। এমনিতে প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু ২৪ মে ইউপিএসসি পরীক্ষার কারণে ২ ঘণ্টা আগেই মিলবে মেট্রো পরিষেবা। ওইদিন সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে ডাউনে দক্ষিণেশ্বর, দমদম এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম থেকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলবে।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। এমনিতে প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু ২৪ মে ইউপিএসসি পরীক্ষার কারণে ২ ঘণ্টা আগেই মিলবে মেট্রো পরিষেবা। ওইদিন সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে ডাউনে দক্ষিণেশ্বর, দমদম এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম থেকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই। তা প্রতি রবিবারের মতোই পাওয়া যাবে। অন্যান্য সপ্তাহে রবিবার ব্লু লাইনে আপ-ডাউনে চলে ১৫২টি মেট্রো। আগামী রবিবার চলবে ১৬০টি মেট্রো।
অন্যদিকে, গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ – দু’দিক থেকেই সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা পরপর মেট্রো পাওয়া যাবে। অন্যান্য রবিবার গ্রিন লাইনের আপ-ডাউনে চলে মোট ১০৮টি মেট্রো। তবে এই রবিবার চলবে ১১৬টি মেট্রো। ইয়েলো লাইন অর্থাৎ জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই। সকাল ৯টা থেকেই তা চলবে। পার্পল ও অরেঞ্জ লাইনে যথারীতি কোনও মেট্রো পরিষেবা মিলবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বে প্রথম আইভিএফ পদ্ধতিতে দেশীয় প্রজাতির গরুর জন্ম! ঐতিহাসিক কাণ্ড অসমে
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা