নব্যেন্দু হাজরা: ফের মেট্রো বিভ্রাট! শনিবার দুপুরে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ব্যাহত মেট্রো চলাচল। ময়দান থেকে দক্ষিণেশ্বরে মেট্রো চললেও বাকি অংশে বন্ধ। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য দাঁড়িয়ে যায় মেট্রো। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।
শনিবার সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। আপ ও ডাউনে পরপর দাঁড়িয়ে যায় রেকগুলি। দরজা খুলে যায়। যাত্রীদের নেমে যেতে বলা হয়। কিন্তু কী কারণে চলাচলে ছেদ পড়ল তখনই তা জানা যায়নি। পরে খবর পাওয়া যায়, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য দাঁড়িয়ে পড়েছে মেট্রো। তবে কিছুক্ষণের মধ্যেই ময়দান- দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো শুরু হয়। এই স্টেশনগুলির মাঝে আপ-ডাউনেই মেট্রো চলছে। অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। পৌনে পাঁচটা নাগাদ আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক হয়।
শনিবার হলেও মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা। কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। এই ব্যস্ততম সময়ে এই বিভ্রাটে সমস্যায় যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়েই ক্ষোভ উগড়ে দেন তাঁরা।
এদিকে আজ, শনিবার শহরে উপস্থিত রয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারি অনুষ্ঠানে কলকাতা সফরে এসেছেন তিনি। হাওড়া থেকে পুরুলিয়া-বাঁকুড়া ইন্টারসিটি এক্সপ্রেস উদ্বোধনের কথা রয়েছে। কথা রয়েছে অশ্বিনীর হাত ধরেই ছুটতে শুরু করবে এসি লোকালও। সেই আবহে মেট্রো বিভ্রাটে ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?