গোবিন্দ রায়: ৬ দশক আগে বাতিল হয়েছে আইন। তারপরেও সেই আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়াদের অনুষ্ঠানের অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতেই বাতিল হল সেই অনুমতি। নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১৯ মার্চের মধ্যে তা বিবেচনা করে নতুন করে অনুমতি দেওয়ার নির্দেশ জেলা পরিষদকে।
জানা গিয়েছে, প্রায় ৬২ বছর আগের বাতিল হয়ে গিয়েছিল জেলা পরিষদ আইন। তারপরেও ওই আইনকে হাতিয়ার করেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দিয়ে দিয়েছিল মমতাবালা ঠাকুরের অনুগামীদের। ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
সেই মামলায় জমা পরা নথি দেখে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ১৯৭৩ সালে রাজ্যে পঞ্চায়েত আইন আসার পর ১৯৬৩ সালের জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গিয়েছে। তারপরেও জেলা পরিষদের আইন দেখিয়ে একপক্ষকে অনুমতি দিয়েছিল জেলা পরিষদ। তাই ওই অনুমতি বাতিল করল হাই কোর্ট। একইসঙ্গে নতুন করে দু’পক্ষকে আবেদন করতে নির্দেশ দিয়েছেন তিনি। ১৯ মার্চের মধ্যে তা বিবেচনা করে নতুন করে অনুমতি দেবে জেলা পরিষদ, নির্দেশ হাই কোর্টের।
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের