ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। মাত্র ৮০ আসন পেয়ে বিরোধী আসনে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরবর্তী পদক্ষেপ স্থির করতে দলের অন্দরে ইতিমধ্যে আলাপ-আলোচনা চলছে। সূত্রের খবর, হারের পর্যালোচনা করতে চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন। তবে তার আগে মঙ্গলবার, তৃণমূলের সোশাল মিডিয়া টিমে বড়সড় রদবদল করা হল। রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীকে মাথায় রেখে তৈরি হল ৬ জনের কোর কমিটি। পরাজয়ের গ্লানি ভুলে ২০২৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে নতুন উদ্যমে কাজ শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:
নেত্রী পরামর্শ দেন, যা হয়েছে, সেই পরাজয়ের গ্লানি সব ভুলে নতুন করে সংগঠন সাজানোর কাজ শুরু করতে হবে। দরকারে নতুন করে টিম বাড়িয়ে অথবা কমিয়ে যা প্রয়োজন, যাতে ভালো হয়, তেমন পদক্ষেপ নিতে হবে। আর এই সমস্ত কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দুই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর উপর। লক্ষ্য আগামী ২০২৯-এর লোকসভা ভোট। তা মাথায় রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে।
মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের সোশাল মিডিয়া টিম নিয়ে বৈঠক করেন দলনেত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার ডাকে কালীঘাটে বাড়িতে হাজির হয়েছিলেন দলের সোশাল মিডিয়ার সদস্যরা। সেখানে নেত্রী পরামর্শ দেন, যা হয়েছে, সেই পরাজয়ের গ্লানি সব ভুলে নতুন করে সংগঠন সাজানোর কাজ শুরু করতে হবে। দরকারে নতুন করে টিম বাড়িয়ে অথবা কমিয়ে যা প্রয়োজন, যাতে ভালো হয়, তেমন পদক্ষেপ নিতে হবে। আর এই সমস্ত কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দুই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর উপর। লক্ষ্য আগামী ২০২৯-এর লোকসভা ভোট। তা মাথায় রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে। এনিয়ে ফেসবুকে পোস্ট করেছেন উপাসনা।
মমতা ও অভিষেকের বার্তা, সোশাল মিডিয়ায় আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই টিম আরও বড় আকারে সাজিয়ে নতুন লড়াইয়ে নামতে হবে। সূত্রের খবর, ছাব্বিশের ভোটে দলের এমন ভরাডুবি আসলে হার নয়, ভোট লুট হয়েছে বলে যুব নেতৃত্বকে বুঝিয়েছেন মমতা, অভিষেক। এও বলা হয়েছে, বিজেপি যদি কোথাও কোনওভাবে জনস্বার্থ বিরোধী কোনও পদক্ষেপ করে বা কোনও কাজ করে, তাহলে তার বিরোধিতায় সোশাল মিডিয়ায় প্রচার জোরদার করতে হবে। সর্বক্ষণ সক্রিয় থাকতে হবে, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া চলবে না। দল সর্বদা পাশে রয়েছে বলেও আশ্বাস দেন দলনেত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য