কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Kolkata Fire)। টালিগঞ্জের অভিজাত আবাসনে ভয়াবহ আগুন। ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার-২ তে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। এই আবাসনেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। যশ-নুসরত, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা-সহ একাধিক তারকার ফ্ল্যাট রয়েছে। আগুন মুহূর্তে বড় আকার ধারণ করে। আতঙ্কে সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন যশ-নুসরতরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার সকালে টালিগঞ্জের বহুতল আবাসনটিতে আগুন লাগে। পঞ্চম তলায় আগুন লাগে বলে খবর। তবে যেখানে আগুন লাগে, সেই ঘরে কেউ ছিলেন না বলেই খবর। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর যায় পুলিশ ও দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। আসে পুলিশও। সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় কেউ হয়নি বলেই খবর। তবে অনেক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে অংশে ছড়িয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আবাসনে আগুন লাগার কথা শুনেছি। তবে সেই সময় আমি ওখানে ছিলাম না। বরাহনগরে ক্যাম্পে এসেছি। আমি সুস্থই আছি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, দুই দিন আগে সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে আগুন লাগে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহুজাতিক সংস্থার এক মহিলা কর্মী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেই রেশ না কাটতেই এবার অগ্নিকাণ্ড টালিগঞ্জের আবাসনে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?