চেতলা অগ্রণীর সুইমিং পুলে নেমে ডুবে মৃত্যু তরুণের। সোমবার সকালে সুইমিং পুলে সাঁতার কাটতে নামেন তরুণ। কিছুক্ষণ পরেই তাঁকে ডুবতে দেখেন বাকিরা। তারপরই দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কী করে তরুণ ডুবে গেলেন? তা নিয়েও ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত তরুণের নাম ঋত্বিক চক্রবর্তী। তিনি বাদামতলা আষাঢ় সংঘ এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এ দিন সকালে সুইমিং পুলে যান ঋত্বিক। পুলে নামার কিছুক্ষণ পরই ডুবতে শুরু করেন তিনি। তা দেখে ছুটে যান বাকিরা। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
এবার প্রশ্ন উঠছে কী করে মৃত্যু? কোনও শারীরিক অসুস্থতার জন্যই তাঁর অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল না কি, পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’