Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
TMC

খুনের চেষ্টা, মারধরের অভিযোগ, পূর্ব যাদবপুরে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ গ্রেপ্তার

অন্যদিকে, বিস্ফোরক পদার্থ মজুত রাখার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৪:৩৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৪:৩৩

options
link
খুনের চেষ্টা, মারধরের অভিযোগ, পূর্ব যাদবপুরে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ গ্রেপ্তার zoom
প্রতীকী ছবি।

পূর্ব যাদবপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ সুমন মণ্ডল। খুনের চেষ্টা, মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুবক। ধৃতের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সূত্র মারফত খবর, ধৃত সুমন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

ধৃত সুমন মণ্ডলের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। জানা যাচ্ছে, ধৃত যুবক কাউন্সিলর অনন্যার ঘনিষ্ঠ। অভিযোগ সেই প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছিলেন সুমন। একের পর এক অপরাধ করেছেন বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

অন্যদিকে, বিস্ফোরক পদার্থ মজুত রাখার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ভগবানপুরের ব্লক সভাপতি রবিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ কাঁথি আদালতে পেশ করা হবে।

উল্লেখ্য, রাজ্যের পালাবাদলের পর একাধিক তৃণমূল নেতা ও তাঁদের দলবদলের পর হুমকি, মারধর, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছে। সেই রোষ রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। একাধিক অভিযোগ সামনে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নতুন সরকারের নির্দেশ মতো পদক্ষেপও করছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.