নিরুফা খাতুন: খাস কলকাতায় তরুণ খুন! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের। এই ঘটনায় এক যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
মৃতের নাম বাপি অধিকারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি-সহ চার বন্ধু রাতভর মদ্যপান করেন। রবিবার সকালে তিন বন্ধু মিলে আসরে থাকা আরেক যুবককে চড়-থাপ্পর মারে। মার খেয়ে ওই যুবক তাঁর বাবাকে ফোন করেন। তিনি এসে শখের বাজার সুপার মার্কেটের সামনেই তিন বন্ধুকে মারধর করতে শুরু করেন। স্থানীয় দোকানদার জানান, বাপিকে রাস্তায় ফেলে লাথিও মারা হয়। তিনি পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। বাপিকে টেনে এনে মারধর করা হয়।
মার খেতে খেতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনা অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারের সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?