রমজান মাসে সম্প্রীতির বার্তা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে এনিয়ে একটি ছোট ভিডিও পোস্টের পাশাপাশি কাজী নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ লেখার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। দীর্ঘ পোস্টে লিখেছেন, বাংলার পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সমস্ত সৃষ্টি স্থান-কাল-পাত্র নির্বিশেষে সর্বজনীনতা এবং একতার কথা বলে। সেই ঐতিহ্যই পরবর্তীকালে এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ।
প্রতিবছর রমজান মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে শামিল হন। বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে তাঁকে দেখা যায়। শুধু তাই নয়, রীতি মেনে মুসলিমদের সঙ্গে একাসনে বসে প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভা আয়োজিত ইফতারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার সেসবেরই ভিডিও পোস্ট করে রমজানের মাহাত্ম্য আরও একবার তুলে ধরলেন তিনি।
আরও পড়ুন:
“মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ”On the sacred month of Ramzan, I extend my heartfelt greetings and warm wishes to all. I had the privilege of attending the ‘Dawat-e-Iftar’ event organised by the Kolkata Municipal Corporation.… pic.twitter.com/fLNO4ohxxw
— Mamata Banerjee (@MamataOfficial) February 27, 2026
এক্স হ্যান্ডল পোস্টের শুরুতেই মুখ্যমন্ত্রী কাজী নজরুল ইসলামকে স্মরণ করে লিখেছেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।” এরপর ইংরাজিতে তিনি এ রাজ্যের সম্প্রীতি আর পরমত সহিষ্ণুতার ঐতিহ্য তুলে ধরেছেন। লিখেছেন, ‘পবিত্র রমজান মাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতারে যোগদানের সুযোগ পেয়েছিলাম আমি। সমবেত প্রার্থনা, একতার এক আদর্শ মঞ্চ এটি।” বাংলার আসল পরিচয় তার সম্প্রীতি ও দীর্ঘকালীন ঐতিহ্যে। এই পবিত্রভূমিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি একইসঙ্গে বিশ্বজনীন এবং সময় নিরপেক্ষভাবে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, মানবতা, প্রতিশ্রুতিরক্ষা আর হাতে হাত রেখে পারস্পরিক বন্ধন নিবিড় করার এক আদর্শ সময় এই রমজান মাস। বাংলার আসল ছবি এটাই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব