Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mamata Banerjee

বাজেটে বরাদ্দ ৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? দিন ঘোষণা মমতার

গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৬:৩১

options
link
বাজেটে বরাদ্দ ৪ শতাংশ ডিএ কবে পাবেন সরকারি কর্মীরা? দিন ঘোষণা মমতার zoom
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই টাকা পাননি কেউ। বুধবার নির্বাচনী সভায় তা নিয়েও নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশ্বাস, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। এখন দ্বিতীয় দফার জন্য ঝোড়ো প্রচার চালাচ্ছে সব দল। বুধবার একাধিক সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের একাধিক প্রকল্পের কথা সকলের সামনে তুলে ধরেন তিনি। শিক্ষিত বেকারদের চাকরি খুঁজে দেওয়ার আশ্বাস দেন। সেখানেই ওঠে ডিএ প্রসঙ্গ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। এখন আমি ভোটের কাজে ব্যস্ত। আমাকে না জানিয়েই ফাইনান্স সেক্রেটারি কাগজপত্র ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন। আর কমিশন চেপে রেখেছে। নাহলে অনেক আগেই আপনারা এই টাকাটা পেতেন।”

Advertisement

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের কারণেই এখনও পর্যন্ত ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ পাননি কেউ। এরপরই তিনি জানান, চিন্তার কোনও কারণ নেই, এমাসেই ৪ শতাংশ ডিএ পাবেন সকল সরকারি কর্মীরা। উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে এখনও মামলা ঝুলে সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মীরা বকেয়ার একটা অংশ পেয়েছেন। তবে বাকি বকেয়ার কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। এদিকে সরকারি কর্মীরা পেলেও সরকার পোষিত সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ-র কোনও অংশই পাননি বলে খবর। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.