Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Mamata Banerjee

‘কারও জমিদারি নয়’, বেআইনি পার্কিং রুখতে কড়া মমতা

বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ তাঁর। তবে পার্কিং সমস্যা মেটাতে আলিপুরের 'সম্পন্ন'র মতো বেশ কয়েকটি পার্কিং জোন তৈরির ভাবনাচিন্তা মুখ্যমন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৪, ১৫:৫৩

options
link
‘কারও জমিদারি নয়’, বেআইনি পার্কিং রুখতে কড়া মমতা zoom
Advertisement

গৌতম ব্রহ্ম: বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ তাঁর। তবে পার্কিং সমস্যা মেটাতে আলিপুরের ‘সম্পন্ন’র মতো বেশ কয়েকটি পার্কিং জোন তৈরির ভাবনাচিন্তা মুখ্যমন্ত্রীর।

মমতা বলেন, “ফুটপাথের উপর কেউ কেউ পার্কিং করছেন। কারও জমিদারি নয়। বেআইনি পার্কিং ভেঙে যাবে। কলকাতা, রাজারহাট, হাওড়া, আসানসোল, দুর্গাপুরে যেখানে পার্কিং হচ্ছে, সেখানে আদৌ পার্কিংয়ের উপযুক্ত জায়গা রয়েছে কিনা তা দেখতে হবে। যদি পার্কিং করা সম্ভব হয় তবে টেন্ডার হবে। সেন্ট্রাল টেন্ডার হবে। মেয়র নিজে কাজ খতিয়ে দেখবেন। ৫ জনের কমিটি তৈরি করে দিয়েছি। তাঁরাই দেখে রিপোর্ট দেবেন। পুলিশ কমিশনারেটকেও সঙ্গে রাখতে হবে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। ‘সম্পন্ন’র মতো পার্কিং জোন তৈরি হবে। দেখে নাও, কারা কারা করেছে বেআইনি পার্কিংয়ের বন্দোবস্ত। বেআইনিভাবে টাকা নিতে দেব কেন?”

Advertisement

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ আডবাণী, ভর্তি এইমসে]

এদিনের বৈঠকে রাস্তা এবং বিপজ্জনক বাড়ি নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেন, “রাস্তা বানানোর পরে পাঁচ বছর না চললে ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করতে হবে। বেআইনি বাড়ি, বিপজ্জনক বাড়ি ঠিক না করা হলে বাড়ি অধিগ্রহণ করা হবে।” প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকদিন প্রশাসনিক কাজকর্ম থমকে ছিল। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকেই অ্যাকশন মোডে মমতা। একের পর এক ইস্যুতে সরব তিনি। সরকারি জমি জবরদখল থেকে বেআইনি হকার সমস্যা নিয়ে সরব তিনি। লক্ষ্মীবারে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়ে মমতা বুঝিয়ে দিলেন বেআইনি পার্কিং নিয়েও কাউকে রেয়াত করবেন না তিনি।

[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.