ছাব্বিশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই বদলে গিয়েছে ছবি। একসময়ে নিজে হাতে তৈরি করা তৃণমূলই আজ ভেঙে খানখান। যাঁরা একদা তাঁকে ঘিরে থাকতেন, তাঁদের বেশিরভাগই এখন ‘আসল তৃণমূলে’র সদস্য। এই পরিস্থিতিতে আরও একবার দলকে জোটবদ্ধ করতে তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ঘরে ফেরাতে একাধিক ‘বিদ্রোহী’কে নাকি ইতিমধ্যে ফোন করেছেন তিনি। যদিও কী কথাবার্তা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এই বিষয়ে আরও খবর
সূত্রের খবর, হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের একাধিক জয়ী বিধায়ককে নাকি ফোন করেছেন তৃণমূলনেত্রী। এঁদের মধ্যে অনেকেই নাকি বুধবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বিধানসভায় গিয়েছিলেন। তারপরই নাকি বৃহস্পতিবার তৃণমূলনেত্রীর ফোন পান তাঁরা। ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তাঁরা করেছেন কিনা, সে বিষয়ে অবশ্য কিছুই স্পষ্ট নয়। জানা গিয়েছে, শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা। বিধায়কদের সেখানে ডাকতে চাইছেন। সেই কারণেই ফোন বলেও সূত্রের খবর। কিন্তু ক’জন আদৌ যাবেন তা নিয়ে রয়েছে সংশয়। বলে রাখা ভালো, এর আগে মমতার ডাকা একাধিক কর্মসূচিতে সিংহভাগ বিধায়ককেই গরহাজির থাকতে দেখা গিয়েছে।
এদিকে, বিরোধী দলনেতা হওয়ার পর ৫৮ জন বিধায়ককে নিয়ে এদিন রাজ্য বিধানসভায় বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বুধবার সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেছিলেন, সাধারণ মানুষের স্বার্থে বিরোধিতা চলবে। তারপর এদিনের বৈঠকের পর দলীয় কর্মীদের হেনস্তার অভিযোগ জানাতে শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, সন্দীপন সাহাদের নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে যান। শুক্রবার বেলা ১১টা নাগাদ সন্দীপন সাহার বাড়ি যাবেন ঋতব্রত। ওইদিন মমতার কালীঘাটের বাড়ির বৈঠকে কতজন বিধায়ক যান, সেদিকেও নজর রাখছে টিম ঋতব্রত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার



