ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় নিয়ে আইনি জটিলতা নিয়ে চর্চার মাঝে তা তুঙ্গে উঠেছে বুধবার মাঝরাতের ঘটনায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী। তারা কারা, সে বিষয়ে নানা মুনির নানা মত। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা নিয়ে বিকেলে ফেসবুক লাইভে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসে তাণ্ডবের নেপথ্যে তিনি সরাসরি বিজেপি আশ্রিত গুন্ডাদের দায়ী করেছেন। তাঁর সুস্পষ্ট অভিযোগ, ‘‘পুলিশকে সঙ্গে নিয়ে মধ্যরাত্রীয় বর্বরতা চালিয়েছে। যদি শেক্সপিয়র সরণি থানার নাকের ডগায় এখানে এরকম হয়, তাহলে গ্রামে গ্রামে কী ঘটছে, একবার ভেবে দেখুন।”
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গিরগিটির দল, লুটেরাদের দল আমাদের পার্টি অফিসে ঢুকে কাগজ, দলিল, জিনিসপত্র সব লুট করেছে। বিজেপি গুন্ডাদের পাঠিয়েছে। আমাদের কর্মীদের ৪ জনকে আটক করে এসব করেছে। পুলিশ তো এখন ভাজা মাছটি উলটে খেতে জানে না। পুলিশের ভূমিকা তো রক্ষকের, এখন ভক্ষক হয়ে গিয়েছে।”
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল পোস্ট থেকে জানা গিয়েছে, ‘আজ ভোরে ক্যামাক স্ট্রিটে যা ঘটেছে, তা আইনের শাসনের উপর এক লজ্জাজনক এবং নগ্ন আক্রমণ।’ তাঁর দাবি, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা কলকাতার প্রাণকেন্দ্রে আমাদের দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে। আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, গোটা অফিস তছনছ করা হয় এবং ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।’ এমনকী ঘটনার পর পুলিশকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ভোটের আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গেই তাদের দেখা যেত।
এনিয়ে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গিরগিটির দল, লুটেরাদের দল আমাদের পার্টি অফিসে ঢুকে কাগজ, দলিল, জিনিসপত্র সব লুট করেছে। বিজেপি গুন্ডাদের পাঠিয়েছে। আমাদের কর্মীদের ৪ জনকে আটক করে এসব করেছে। পুলিশ তো এখন ভাজা মাছটি উলটে খেতে জানে না। পুলিশের ভূমিকা তো রক্ষকের, এখন ভক্ষক হয়ে গিয়েছে।” তাঁর আরও অভিযোগ, জেলায় জেলায় অন্তত ৪ হাজার তৃণমূলের পার্টি অফিস বিজেপি দখল করে নিয়েছে। দলীয় পতাকা পদদলিত করেছে। এসবের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া বিতর্ক নিয়েও মন্তব্য করেন। তাঁর প্রশ্ন, ‘‘গেরুয়া তো পবিত্র, ত্যাগের রং। গতকাল (বুধবার) বিজেপির একটি অনুষ্ঠানে দেখলাম, গেরুয়া কার্পেটের উপর জুতো পরে হেঁটে যাচ্ছেন নেতারা। তার উপর দিয়ে হাঁটা হল কেন? এত কীসের অহংকার?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?