Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Mamata Banerjee

পরপর দু’দিন জনরোষের শিকার ২ সাংসদ, বিজেপির দিকে আঙুল তুলে নিন্দায় সরব মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দু'জনই লোকসভায় তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:১৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:১৫

options
link
পরপর দু’দিন জনরোষের শিকার ২ সাংসদ, বিজেপির দিকে আঙুল তুলে নিন্দায় সরব মমতা zoom
অভিষেক-কল্যাণের উপর পরপর হামলায় তীব্র নিন্দা মমতার, এক্স হ্যান্ডল পোস্টে বিজেপিকে তোপ
Advertisement

পরপর দু’দিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত দুই তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে নজিরবিহীন মারধর, ডিম ছোড়া থেকে শুরু করে জামার কলার ধরে হামলার পর রবিবার প্রায় একই ঘটনা হুগলির চণ্ডীতলায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হল ঢিল, উঠল ‘চোর’ স্লোগানও। পরপর এমন ঘটনায় সরাসরি বিজেপিকে তোপ দেগে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখলেন, ‘গণতন্ত্র হত্যাকারী বিজেপি’।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি লোকসভার দলনেতাও। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। এভাবেই দু’জনের পদের কথা উল্লেখ করে তাঁদের উপর পরপর দু’দিন হামলার নেপথ্যে সরাসরি বিজেপি যোগের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে ‘গণতন্ত্র হত্যাকারী’ বলে তোপ দাগলেন এক্স হ্যান্ডলে। তার আগেই অবশ্য রবিবার সকালে চণ্ডীপুরের ঘটনার ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস।

Advertisement

মমতার দাবি, অভিষেকের উপর হামলার ভিডিও দেখেছেন সকলে। রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা, মারধরের ঘটনা বিজেপির পরিকল্পিত, তা বোঝাই যাচ্ছে। আর এভাবেই বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে বলে তাঁর অভিযোগ। তবে শুধু যে হামলার ঘটনায় তৃণমূলনেত্রী বিজেপিকে দায়ী করেছেন, তা নয়। শনিবার অভিষেক আক্রান্ত হওয়ার শহরের একাধিক বেসরকারি হাসপাতাল তাঁকে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পর ভর্তি না নিয়ে ছেড়ে দিয়েছে। এর নেপথ্যেও শাসকদল বিজেপির অঙ্গুলিহেলন রয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। এ প্রসঙ্গে এক বেসরকারি হাসপাতালের সিইও-কে তাঁর দোষারোপের অডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’ 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.