পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে ভর্তির ক্ষেত্রে নিয়মে কিছুটা বদল আনল রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। ২৭ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্ততিতে কিছুটা বদল আনা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তি কিছুটা বদল করে জানানো হল, যাঁরা সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং’ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁরাও ‘কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং’ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যে সমস্ত ছাত্রছাত্রী মূল কাউন্সেলিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই কোনও কলেজে ভর্তি হয়ে গিয়েছেন, তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। মূলত সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে সিট না পাওয়া এবং ১০+২ নম্বরের ভিত্তিতে আবেদনকারী নতুন প্রার্থীরাই এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছিল।
আরও পড়ুন:
তারপরই পড়ুয়া মহলে কিছু আপত্তি সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখে বোর্ড। তারপরই এ দিন রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘বিভিন্ন পক্ষের অনুরোধের প্রেক্ষিতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘যে সব প্রার্থী ইতিমধ্যে চলতি বছরের ‘সেন্ট্রালাইজড অনলাইন কাউন্সেলিং’ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁরাও ‘কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং’ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।’

পাশাপাশি আরও জানানো হয়েছে, সংশোধিত ‘অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং’ সম্পূর্ণ বিজ্ঞপ্তি শীঘ্রই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাউন্সেলিংয়ের সংশোধিত সময়সূচিও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের খালি আসন পূরণের ‘কমন অনলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং’য়ের কথা জানায় বোর্ড। স্বচ্ছতা বজায় রাখতে এবার কলেজ স্তরের অফলাইন কাউন্সেলিং বন্ধ করে সম্পূর্ণ কেন্দ্রীয় অনলাইন পোর্টালের (wbjeeb.in) মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া চালানো হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!
-
কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির
-
ইমরানকে নিয়ে মুখ খোলা যাবে না, পাক ক্রিকেটারদের উপর নয়া ‘ফতোয়া’ মহসিন নকভিদের
-
স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বহুমাত্রিক, ‘দেশদ্রোহী’ তকমা মুছে বিজেপিকে বার্তা সিপিএমের