ক্যালেন্ডার বলছে সেপ্টেম্বর মাস এসে গিয়েছে। অর্থাৎ বাঙালির উৎসবের মরশুম যে শুরু, তা বলাই যায়। আগামিকাল অর্থাৎ সোমবার গণেশ পুজো। দিন কয়েক পর অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো। স্বাভাবিকভাবেই প্রতিমা নিরঞ্জনের জন্য প্রচুর লোকের সমাগম হবে বাবুঘাটে। সেই কারণেই আংশিকভাবে ব্যহত হতে চলেছে রেল পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নিরঞ্জনের কথা মাথায় রেখে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ পাঁচদিনের জন্য মাঝেরহাট লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। কিছু ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে।
১. ৩০১২২-নৈহাটি-বালিগঞ্জ, ৩০৩১২-বারাসত-মাঝেরহাট এবং ৩০৩১৪-দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাবে।
আরও পড়ুন:
২, ৩০৩৩১-মাঝেরহাট-হাবড়া, ৩০১১১-বালিগঞ্জ -ব্যারাকপুর এবং ৩০১২৩-মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা স্টেশন থেকেই ফিরবে।
৩. ৩০৭১১- লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।
৪. ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে ঘুরপথে মাঝেরহাট পর্যন্ত যাবে।
৫. ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে। ৩০১৩৫-মাঝেরহাট-রানাঘাট ও ৩০৩১৩ -মাঝেরহাট-বারাসত লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে।
৬. ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
৭. ৩০৪১৬-শিয়ালদহ-বিবাদিবাগ লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস