পরীক্ষার প্রায় তিনমাসের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল (Madhyamik Result 2026)। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। প্রথম দশে স্থান পেয়েছে ১৩১ জন।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্ষদ সভাপতি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।
আরও পড়ুন:
কোথায় দেখা যাবে ফলাফল?
সবার প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে www.wbbsedata.com- যেতে হবে। তারপর রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। নতুন পেজ খোলার পর সেখানে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর, জন্ম তারিখ-সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট দেখা যাবে। পাশে প্রিন্টের অপশনও থাকবে। প্রয়োজন হলে সেই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন পড়ুয়ারা। এ ছাড়াও সংবাদ প্রতিদিন-এও দেখতে পাবেন রেজাল্ট। তার জন্য https://result.sangbadpratidin.in/ -এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি রেজাল্টের পেজে যাওয়া যাবে।
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?