বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন দুই ছেলে। আজ, শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রের (Madan Mitra) স্ত্রী অর্চনা মিত্র। এদিন সকাল ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপের সঙ্গে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসেন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে লিফটে উঠে যেতে দেখা যায় তাঁকে।
কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) মদন মিত্রের স্ত্রী-পুত্রদের তলব করে নোটিস পাঠিয়েছিল এনফোস্টমেন্ট ডিরেক্টরেট। এই নোটিস পাওয়ার পরেই মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের সঙ্গে হাত মেলান মদন মিত্র। এই নিয়ে বিতর্ক হতেই মদন জানিয়েছিলেন, ইডির থেকে এবি (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়) বেশি ভয়ের। শিবির বদলের পরই তদন্তে সবরকম সাহায্যের বার্তা দেন তিনি। এমনকী স্ত্রী, পুত্ররাও তদন্তের মুখোমুখি হবেন বলে জানান। সেই মতো বুধবার তাঁর ছোটো ছেলে শুভরূপ মিত্র সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সেখানে তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। ছোটো ছেলের পর বৃহস্পতিবার মদনের বড় ছেলে স্বরূপ মিত্র হাজিরা দেন ইডি দপ্তরে। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গতকালই স্বরূপ জানান, ইডির তলবে শুক্রবার তাঁর মা সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন। সেই মতো আজ ইডি দপ্তরে হাজির হন মদনের স্ত্রী অর্চনা। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। মামলা সংক্রান্ত যেসব নথি তাঁকে আনতে বলা হয়েছে সেগুলি এদিন খতিয়ে দেখা হতে পারে।
আরও পড়ুন:
ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এমনকী মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই বিধায়কের দুই পুত্র অর্থাৎ শুভরূপ ও স্বরূপ মিত্রকে তলব করা হয়। তলব করা হয় মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রকেও। ইডি সূত্রে খবর, নিয়োগের বিনিময়ে অবৈধ কোনও লেনদেন হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আরও জানতে ব্যাঙ্কের নথি-সহ বেশ কিছু তথ্য কামারহাটির বিধায়কের পরিবারের কাছ থেকে চাওয়া হয়েছে বলে খবর। ২৯ জুলাই ডাকা হয়েছে মদন মিত্রকেও। তার আগে শুক্রবার তাঁর স্ত্রী ইডি দপ্তরে হাজিরা দিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ