Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Liquor ban for Durga Puja

পুজোয় আরও একদিন বন্ধ মদের দোকান, কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দশমী অর্থাৎ দশেরায় এমনিতেই মদের দোকান বন্ধ থাকে। এবার জুড়ল আরও একটি দিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:০৫

options
link
পুজোয় আরও একদিন বন্ধ মদের দোকান, কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী zoom
পুজোর একদিন মদের দোকান বন্ধ থাকবে।
Advertisement

রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। আর মাস দেড়েকের মধ্যে বাঙালির সর্বশ্রেষ্ট উৎসব। আজ মিলন মেলা প্রাঙ্গনে পুজো বৈঠক থেকে শহর থেকে জেলার ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। মহাষ্টমীতে দিনভর কোনও বারেও মিলবে না মদ।

শুভেন্দু অধিকারী জানান, যে দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, কোনও বারেও মদ মিলবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

পুজোর চার দিন, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মদের দোকান খোলা থাকে রাজ্যে। দশমী অর্থাৎ দশেরায় এমনিতেই মদের দোকান বন্ধ থাকে। আর পুজোর ক’দিন চাহিদাও যে তুঙ্গে থাকে, তা একাধিক মদের দোকানের বাইরের লম্বা লাইনের ছবিটাই প্রমাণ করে দেয়। কিন্তু এবার দু’দিন সপ্তমী। ফলে এবার পুজোর পাঁচদিনের মধ্যে একদিন মদের দোকানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল সরকার। শুভেন্দু অধিকারী জানান, যে দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, বার খোলা থাকলেও মদ পরিবেশন করা হবে না। অর্থাৎ আগে শুধুমাত্র দশমীতে ‘ড্রাই ডে’ থাকত। এবার পুজোয় সব মিলিয়ে দু’দিন বন্ধ দুর্গাপুজোয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে পুজোর দিনগুলিতে আমিষ-নিরামিষ খাওয়াদাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে নিয়ে কোনও মন্তব্য রাখেননি শুভেন্দু। ফলে ধরে নেওয়াই হচ্ছে, পুজোর দিনে আমিষে কোনও নিষেধাজ্ঞা নেই।

এদিকে পুজো অনুদানের ক্ষেত্রে ক্লাবগুলিতে ১ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বিগত সরকারের ‘বেনিয়ম’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, যাদের বড় বাজেটের পুজো অর্থাৎ যাদের এই ১ লক্ষ টাকার প্রয়োজন নেই, তারা আবেদন নাও করতে পারেন। পাশাপাশি বিদ্যুৎ ও দমকলের বিলও মকুব করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। শোভাযাত্রায় ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.