Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Lionel Messi Statue

হাওয়ায় দুলছে লেকটাউনের মেসিমূর্তি, পড়ে যাওয়ার আশঙ্কায় ভাঙা পড়ছে ৭০ ফুটের স্ট্যাচু!

গতবছর ডিসেম্বর মাসে প্রাক্তন বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে মূর্তিটি তৈরি করা হয়। 

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৩৮

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৩৮

options
link
হাওয়ায় দুলছে লেকটাউনের মেসিমূর্তি, পড়ে যাওয়ার আশঙ্কায় ভাঙা পড়ছে ৭০ ফুটের স্ট্যাচু! zoom
২০২৫-র ডিসেম্বরে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে মূর্তিটি তৈরি করা হয়। ফাইল ছবি।

হাওয়ায় দুলছে লেকটাউনে লিওনেল মেসির মূর্তি! স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মূর্তিটি ভেঙে বিপদ বাঁধতে পারে। সেই পরিস্থিতি যাতে না তৈরি হয়, তাই সরেজমিনে খতিয়ে দেখতে আসেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ। স্থানীয় মানুষ লেকটাউন থানায় অভিযোগ করেন, মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে। যখন-তখন ভেঙে পড়তে পারে। তারপরই ইঞ্জিনিয়ার, পুলিশ ও আধিকারিকরা পরিদর্শনে আসেন। জানা গিয়েছে তড়িঘড়ি তারা ব্যবস্থা নিতে চলেছেন। অনুমান, সোমবার রাতেই মূর্তিটি ভেঙে দেওয়া হতে পারে। উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে মূর্তিটি তৈরি করা হয়। 

মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাওয়ায় মূর্তিটি প্রবল দুলছে। মূর্তিটির ঠিক নিচে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ভিড় করে আইপিএলের ম্যাচ দেখেন। সেই সময় মূর্তিটি ভেঙে পড়লে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকবে। মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Lionel Messi's statue in Laketown might be demolished
মেসির মূর্তির নিচের অংশের মাটি ধসে পড়েছে।

স্থানীয় বিজেপি কার্যকর্তার অভিযোগ, “এখানের কাউন্সিলর নিতাই দত্ত ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তড়িঘড়ি মূর্তিটি তৈরি করেন। অত্যন্ত নিম্নমানের মালমশলা দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। বর্তমান বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের নজরে বিষয়টি এসেছে।” উল্লেখ্য, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু।

ইঞ্জিনিয়ার ও সরকারি আধিকারিকদের পর্যবেক্ষণের পরই জল্পনা, মূর্তিটি ভেঙে ফেলা হতে পারে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও অনুমান, সোমবার রাতেই মূর্তিটি ভেঙে দেওয়া হতে পারে। মূর্তি উদ্বোধনের পর থেকে অনেকেরই বক্তব্য ছিল, মূর্তির মুখের সঙ্গে মেসির মুখের কোনও মিল নেই। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যুবভারতীর সামনের ‘বিদঘুটে’ মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। এবার কি মেসির মূর্তির পালা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.