এলআইসির জমি জবরদখল! সুরুচি সংঘকে নোটিস। ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালির নোটিস বিমা সংস্থার। শনিবার সুরুচি সংঘ (Suruchi Sangha) ক্লাবের দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। আইনজীবী মারফত এলআইসি সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খালি করে দিতে হবে এলাকা। অন্যথায় আইনি পথে হাঁটবে তাঁরা।
এবার আরও বিপাকে বিশ্বাস ব্রাদার্স। নিউ আলিপুরে এলআইসির ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই জমিতে বেআইনিভাবে নির্মাণও করা হয়েছে। এর আগে একাধিকবার সুরুচি সংঘের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল এলআইসি। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে অরূপ ও স্বরূপ জবরদখল করা জমি এতদিন খালি করেননি। রাজ্যে পালাবদলের পর ফের নিজেদের জমি পুনরুদ্ধার করতে তৎপরতা শুরু করে এলআইসি। কয়েকদিন আগে জমি পুনরুদ্ধারের জন্য আলিপুর থানার দ্বারস্থ হয়েছিলেন বিমা সংস্থার আধিকারিকরা। এবার আইনজীবী মারফত ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে জমি খালি করার নোটিস দিল এলআইসি। ১৮ তারিখের মধ্যে এই জমি খালি করা না হলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সুরুচি সংঘ ক্লাবের উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো বেশ জনপ্রিয়। সুরুচি সংঘ ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত রয়েছে। ইতিমধ্যেই, হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ স্বরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মেসি কাণ্ডে তিনবার নোটিস পাওয়ার পর অবশেষে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এই আবহে এবার সুরুচি সংঘ ক্লাবের জমি খালি করার নোটিস দিল এলআইসি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অমিত শাহ উদ্বোধন করায় তৃণমূল আমলে চালু হয়নি! পালাবদলে উদ্বোধন পেট্রাপোল থানার নতুন ভবনের
-
নাম বদলাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের? ক্রীড়া মন্ত্রকের দ্বারস্থ এআইএফএফ
-
সিএবিতে ব্রাত্য, কোচ সৌরাশিসকে ফের ডাক বোর্ডের, বড় দায়িত্ব পেলেন বঙ্গ তারকা
-
থাকতে চাইছে না কেউ! দলের শৃঙ্খলারক্ষায় অরূপ, ফিরহাদের জায়গায় এবার কাদের দায়িত্ব দিলেন মমতা?
-
সীমানা পেরিয়ে প্রসেনজিৎ, যিশু শুভশ্রী সোহিনীর বিচিত্র ‘অভিমান’ কতটা উপভোগ করল দর্শক?