দু’দিকের লাইনে দ্রুত গতিতে ছুটে আসছে মেট্রো। লাইনের মাঝে দাঁড়িয়ে এক মহিলা। তিনি প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছেন। চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন স্টেশনে থাকা যাত্রীরা। হাত নাড়িয়ে মেট্রো দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। নজিরবিহীন এই ঘটনার সাক্ষী কলকাতা মেট্রো। মাস্টারদা সূর্য সেন স্টেশনের এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে চক্ষু চড়কগাছ প্রায় সকলের।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা মেট্রোর লাইন পারাপার চেষ্টা করছেন। দু’দিকে থাকা যাত্রীরা মেট্রো আসছে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা হাত দেখিয়ে মেট্রো থামানোর চেষ্টা করে চলেছেন। শেষমেশ অবশ্য মেট্রো থেমে যায়। যার ফলে প্রাণরক্ষা হয় মহিলার। তবে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে সমানেই। প্রত্যেক মেট্রো যাত্রীর মুখে মুখে ফিরছে এমন ব্যতিক্রমী ঘটনা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।
আরও পড়ুন:
মেট্রো রেলের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। যাতে সাফ জানানো হয়েছে, মেট্রোর থার্ড লাইনে অতি শক্তিশালী বিদ্যুৎ সংযোগ থাকে। যার জেরে মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। তাই ভুল করেও লাইন পারাপারের ঝুঁকি যাতে একজন যাত্রীও না নেন, সেই সতর্কতা জারি করা হয়েছে। ক্ষণিকের এই চেষ্টার মাসুল জীবন দিয়ে গুনতে হতে পারে বলেই মেট্রো রেল সূত্রে খবর।
স্টেশনে ভুল প্ল্যাটফর্মে চলে গেলে অনেকেই নিয়মের তোয়াক্কা করেন না। প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও রেললাইন পেরিয়ে অন্য প্রান্তে চলে যান কেউ কেউ। যদিও রেল কর্তৃপক্ষের হাতে ধরা পড়লে হতে পারে কড়া শাস্তি। দিতে হতে পারে জরিমানা। তা সত্ত্বেও রেললাইন পারাপারের ছবি দেখা যায় প্রায়ই। তবে মেট্রোয় এমন লাইন পারাপার করতে অতীতে কাউকে দেখা গিয়েছে কিনা, তা নিয়েই এখন চলছে জোর চর্চা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?
-
মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা! প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড, নিজে গাড়ি পাস করালেন তৃণমূল নেত্রী
-
‘কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধি?’, ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঋতব্রতর
-
পুজোর আগে সাজবে কলকাতা, রাস্তা রং নিয়ে দোটানায় ইঞ্জিনিয়ারাই!
-
‘আমার তো ১৪,১০০ কোটি উদ্ধার হয়েছে’, সুভাষ চন্দ্রের পথে ঋণ মকুব চাইছেন মালিয়াও!