Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Kunal Ghosh on Madan Mitra

‘আমাদের ভিতরের লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে বললেন কুণাল, পালটা দিলেন মিত্তির মশাই

পরনে গেরুয়া পাঞ্চাবি, চোখে সানগ্লাস দিয়ে স্বহাস্য মদন এদিন মমতাপন্থী বিধায়কদের ধরনায় যেতেই এক নাটকীয় মোড়!

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৯:০০

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৯:০০

options
link
‘আমাদের ভিতরের লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে বললেন কুণাল, পালটা দিলেন মিত্তির মশাই zoom
বিধানসভায় কালীঘাট-তৃণমূলের ধরনায় আচমকা মদন!
Advertisement

শুক্রবার আচমকাই নাটকীয় মুহুর্তের সাক্ষী থাকল বিধানসভা। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হন কামারহাটির বিধায়ক মদন। মমতার হাত ছেড়ে তিনি সদ্য ঋতব্রতদের ‘মিত্র’ হয়েছেন। শুক্রবার নিট-কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরে ধরনায় বসেন কালীঘাট তৃণমূলের কয়েকজন বিধায়ক। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে হঠাৎই সেখানে চলে যান মদন (Madan Mitra)। পরনে গেরুয়া পাঞ্চাবি, চোখে সানগ্লাস দিয়ে স্বহাস্য মদন এদিন মমতাপন্থী বিধায়কদের ধরনায় যেতেই এক নাটকীয় মোড়!

মদনকে দেখে কুণাল ঘোষ (Kunal Ghosh) বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দেন তাঁর দিকে। তিনি হাসতে হাসতেই বলেন, “মদন দা শারীরিকভাবে ওই দিকে গিয়েছে। কিন্তু মন অন্য দিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদের নোটিস পাঠিয়েছে। মদনদা ভাল থাকুন এটাই চাই। দু-চার দিন যা মন চায়, প্রাণ চায় বলুক। আমরা জানছি, আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে রইল।” হাসিমুখে কুণালের কথা শুনে কার্যত নিরুত্তর থাকতেই দেখা যায় মদনকে। তবে ধরনায় উপস্থিত অন্যান্যদের মধ্যে শোভনদেব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মদন বলেন, “আমি চাই শোভনদা আগামী ১০ বছর বিরোধী আসনে বসুক।” মদনের কথা শুনেই শোভনদেব হেসে বলেন, “১০ বছর বিরোধী আসনে বসব! এটা কী বললি? আবার আসিব ফিরে।”

Advertisement

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন ব্যাখ্যাও দেন। সৌজন্যবোধ থেকেই কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে থেকে গিয়েছিলেন বলে জানান তিনি। তারপরেই কুণালকে খোঁচা দিয়ে খানিক ব্যঙ্গ করেই মদন বলেন, “আমার মনে হচ্ছে, ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.