অর্ণব আইচ: মৃত কর্মীর ছেলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ট্রাম কোম্পানিতে চাকরি। নামের সাদৃশ্যকে কাজে লাগিয়ে ভুয়ো নথির মাধ্যমে দিব্যি হচ্ছিল আয়। তবে শেষমেশ ধরা পড়ে যায় জারিজুরি। মৃত কর্মীর মেয়ে অভিযোগ জানাতেই সত্যি সামনে আসে। গ্রেপ্তার হয় অভিযুক্ত। মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেপ্তার হয় ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে শিবপূজন সিং নামে ট্রাম কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়। নিজেকে তাঁর ছেলে বলে কাজে লাগিয়ে ব্রিজমোহন সিং ট্রাম কোম্পানির অফিসে ভুয়ো নথি জমা দেয়। তার ভিত্তিতে ইন্টারভিউ হয়। সে চাকরিও পেয়ে যায়। এর মধ্যেই শিবপূজনের মেয়ে বাবার চাকরি পাওয়ার চেষ্টা করতে থাকেন। সম্প্রতি তিনি জানতে পারেন যে, নিজেকে শিবপূজনের ছেলে বলে পরিচয় দিয়ে দিব্যি কাজ করে চলেছে ব্রিজমোহন।
মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জেরা করতে থাকেন। জেরায় ভেঙে পড়ে সে। জানায়, তার বাবার নাম রামপূজন সিং। সে বাবার নাম পালটেই চাকরিতে ঢোকে। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের