পোলিও নির্মূল করতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইমিউনাইজেশন ডে কর্মসূচি চালায়। যেখানে পাঁচ বছরের নিচের শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচিতে কলকাতার ৪ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ শিশুকে পোলিও টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু এ বছর জুন মাসে ‘বুথ ডে’-তে মাত্র ১ লক্ষ ৮৯ হাজার ৮৮৪ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো গিয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ৪২ শতাংশ।
কেন এত ঢিলেঢালা অবস্থা শহর কলকাতায়? জনস্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, কলকাতার ধনী-উচ্চবিত্ত পরিবারগুলি পোলিও টিকা নেওয়ার ক্ষেত্রে এখনও উদাসীন। দ্বিতীয়ত, শহর কলকাতার শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ পোলিও টিকা নেওয়ার বিষয়ে অভিভাবকদের গুরুত্ব সহকারে বোঝাতে ব্যর্থ। কলকাতার তুলনায় হাওড়া এমনকী শৈলশহর দার্জিলিংও পোলিও টিকাকরণে চলনসই টার্গেট পূরণ করেছে। ওই দুই জেলায় ৬৭ শতাংশ শিশুকে টিকাকরণের আওতায় আনা গিয়েছে। তবে পোলিও টিকাকরণ পর্যাপ্ত নয় পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। ওই দুই জেলায় পোলিও টিকাকরণ হয়েছে ৬৫ শতাংশ শিশুর।
আরও পড়ুন:
শহর কলকাতা ঢিলঢালা হলেও এগিয়ে জেলা। সেরার আসনে বসিরহাট। বসিরহাট স্বাস্থ্য জেলায় ২ লক্ষ ৭ হাজার ৪৮৭ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ টিকাকরণ হয়েছে। সফলতায় দ্বিতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর (৮৭ শতাংশ), তৃতীয় স্থানে বাঁকুড়া (৮৬ শতাংশ) চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে নদিয়া ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা (৮৫ শতাংশ)।
স্বাস্থ্যদপ্তরের তুলনামূলক রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৬ সালের জুন পর্বে ২৮টি জেলা মিলিয়ে ৮৪ লক্ষ ২৪ হাজার ৫১৪ জন শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও ‘বুথ ডে’-তে টিকা পেয়েছে ৬৩ লক্ষ ২৬ হাজার ৯৫৬ জন। বাংলার ২৮টি জেলা মিলিয়ে গড়ে ৭৫ শতাংশ শিশু টিকা পেয়েছে। কোচবিহার ও হুগলিতে ৭২ শতাংশ টিকার হার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন করে গজিয়েছে দাঁত, ৯৫ বছরের ‘দাদু’র অন্নপ্রাশন আলিপুরদুয়ারে! কী কী হল উদযাপনে
-
কম্বলের নিচে খুনসুটির মাঝেই রাজবীরকে লাথি নন্দিনীর, সৃজলার সঙ্গেও তুমুল ঝগড়া
-
কেন্দ্রের কাছে অবশেষে নতিস্বীকার! আপত্তিকর কনটেন্টে প্রশাসনিক ‘নজরদারি’তে সায় মেটার
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?