অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম সন্দীপন গড়াই। ধৃতের বিরুদ্ধে নির্যাতিতা তরুণীর দেড় লক্ষ টাকার গয়না, নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, এই ঘটনা নতুন নয়, ধৃতের বিরুদ্ধে এর আগেও এমন প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এমনকী বিধাননগর থানায় মামলা রয়েছে বলেও দাবি। সমস্ত ঘটনা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। দফায় দফায় জেরা করা হচ্ছে অভিযুক্তকে।
নির্যাতিতা ওই তরুণী পূর্ব যাদবপুরের বাসিন্দা। গত একবছর আগে অভিযুক্ত সন্দীপনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তরুণীর। পুলিশ সূত্রে খবর, নিজেকে একজন ইভেন্ট ম্যানেজার হিসাবে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। দুজনেই একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেন অভিযুক্ত যুবক।
শুধু তাই নয়, এই সময় নির্যাতিতা তরুণীর কাছ থেকে একাধিক গয়না, নগদ হাতিয়ে নেয় বলে অভিযোগ। সম্প্রতি দুজনের সম্পর্কে ভাঙন ধরে। সেই সময় অভিযুক্ত যুবকের কাছ থেকে সমস্ত গয়না এবং নগদ টাকা ফেরানোর দাবি জানান ওই তরুণী। কিন্তু সে বিষয়ে ধৃত সন্দীপন কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকী এই বিষয়ে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি। এরপরেই সন্দীপনের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
জানা গিয়েছে, আজ বুধবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়। নির্যাতিতা তরুণীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অর্ঘ ঘোষ, রুদ্র ঘোষ এবং পীযূষ দে।
সর্বশেষ খবর
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!