নিরুফা খাতুন: দুর্ঘটনা রুখতে মা উড়ালপুলে বাইক, স্কুটি চলাচলের সময় বেঁধে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার সেই সময়সীমা তুলে দিল প্রশাসন। মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টাই চলবে বাইক-স্কুটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
নগরপাল জানিয়েছেন, মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টা বাইক, স্কুটি চলবে। তবে গাড়ির গতির দিকে কড়া নজর থাকবে। সীমা অতিক্রম করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা অনেক রাতে ফেরেন। তাঁরা অনেকেই দুচাকার গাড়ি ব্যবহার করেন। এছাড়া অনেকরকম জরুরি পরিস্থিতি থাকে। তাই ২৪ ঘণ্টা মা উড়ালপুল দিয়ে বাইক চলাচল করতে পারবে।”
দিন দিন মা উড়ালপুলে বাইকারোহীদের দৌরাত্ম্য বাড়ছে। গতির নেশায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। ২২ ডিসেম্বর সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় দুই বাইকারোহীর মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক-সহ দুই আরোহী উড়ালপুল থেকে নিচে পড়ে যান। এর আগে উড়ালপুলে রাতে বাইক রেসিং চলত। রেসিং রুখতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিষিদ্ধ করা হয়। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সকাল ছয়টা থেকে বাইকগুলোতে ছাড় দেওয়া ছিল। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। সারাদিনই বাইক চলবে উড়ালপুলে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা