এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে মধুচক্র তথা যৌন ব্যবসায় নামানোর ছক! আর তা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনায় যুক্ত চারজনকে একেবারে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। যৌন হেনস্তার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত চারজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কীভাবে ওই নাবালিকাকে উদ্ধার করল লালবাজার?
গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম আশিস ভরদ্বাজ, শেখ সাহাবুদ্দিন, মুজ্জাফর হোসেন ও স্বরূপ দাস। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা একটি পানশালায় গান গায়। সেই সূত্রেই ওই হোটেলের কর্মীদের চোখে পড়ে যায় সে। গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছিল বলেও দাবি। শুধু তাই নয়, অভিযুক্তদের ছক ছিল ওই নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর। এমনকী এজন্য ধৃতরা খদ্দেরও খুঁজতে শুরু করে দেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় ধৃত ওই চারজনের কীর্তি!
জানা যায়, এর মধ্যে কোনওমতে এক পরিচিতকে খবর দেয় হোটেলে কার্যত বন্দি থাকা ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ওই পরিচিতই পুলিশকে গোটা ঘটনা জানান। এরপরই শুরু হয় তদন্তকারীদের অভিযান। গড়ফার হোটেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। শুধু তাই নয়। সেখানেই হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সূত্রে পৌঁছাতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘আমার বেডরুমে বাদুড়ের মতো ঝুলছিলেন…’, রামদেবকে ‘অন্তর্বাস বিক্রেতা’ তোপ কঙ্গনার
-
ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র, শিকে ছিঁড়ল বঙ্গতনয়ের
-
দেশজুড়ে বড়সড় সাইবার প্রতারণার পর্দাফাঁস! বহু অ্যাকাউন্টে লাখ লাখ লেনদেন, বর্ধমানে ধৃত ৪
-
রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় ৯ কোটি টাকা
-
সিএবি নির্বাচন ২৪ সেপ্টেম্বর, জট প্রতিনিধিত্ব আইন নিয়ে