Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Kolkata honeytrap

সোশাল মিডিয়ায় ডাকা হত খদ্দের! কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র, উদ্ধার নাবালিকা-সহ ৩

কাজের টোপ দিয়ে নাবালিকাকে শহরে এনে চালানো হচ্ছিল মধুচক্র। দুই নারী পাচারকারী মহম্মদ আসিফ ও মুসকান পারভিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ০০:০০

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ০০:০০

options
link
সোশাল মিডিয়ায় ডাকা হত খদ্দের! কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র, উদ্ধার নাবালিকা-সহ ৩ zoom
ছবি এআই দ্বারা নির্মিত
Advertisement

কাজের টোপ দিয়ে নাবালিকাকে শহরে এনে চালানো হচ্ছিল মধুচক্র। দক্ষিণ কলকাতার কসবার একটি হোটেলে হানা দিয়ে এক নাবালিকা-সহ তিন মহিলাকে উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেপ্তার হয়েছেন

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ওই হোটেলের ম‌্যানেজার আকাশ গঙ্গোপাধ‌্যায়, রিসেপশনিস্ট আনমোল ঠাকুর, দুই নারী পাচারকারী মহম্মদ আসিফ ও মুসকান পারভিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটি এনজিও-র মাধ‌্যমে গোয়েন্দা পুলিশের কাছে ওই হোটেলের ঘরের ভিতর মধুচক্রের খবর আসে।

Advertisement

জানা যায়, সোশ‌্যাল মিডিয়ায় টোপ দিয়ে খদ্দেরদের নিয়ে আসা হত সেখানে। এ ছাড়াও শহরতলি থেকে নাবালিকা ও তরুণীদের কাজের টোপ দিয়ে শহরে নিয়ে এসে জোর করে যৌন ব‌্যবসায় নামানো হত। সেই খবর পেয়ে গোয়েন্দারা ফাঁদ পাতেন। ওই হেটেলে হানা দিয়ে ১৫ বছরের নাবালিকা ও দুই তরুণীকে উদ্ধার করা হয়। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা এবং তাঁর আশেপাশের হোটেল, স্পা এমনকী কল সেন্টারের আড়ালে এই ধরনের বেআইনি কার্যকলাপ বা মধুচক্রের মতো ঘটনা নতুন কিছু নয়। গোয়েন্দারা এই ধরনের সন্দেহজনক কার্যকলাপের আগাম খবর পেয়ে মাঝে মাঝেই অভিযান চালিয়ে নাবালিকা বা মহিলাদের উদ্ধার করেন। সম্প্রতি একাধিক পাচারচক্রেরও সন্ধান মিলেছে। এদিন কসবাতেও এই ধরনের একটি চক্রের সদ্ধান মিলল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.