অর্ণব আইচ: খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ৩ জন। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দু’জন প্রাক্তনী রয়েছেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নমুনা সংগ্রহের জন্য ওই কলেজে ফরেনসিক দল যাবে বলেও খবর। ধৃতদের আজ, শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে।
দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডাকা হয়েছিল বলে খবর। তিনি যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৮.৫০ মিনিটের মধ্যে গণধর্ষণের শিকার হন তিনি বলে অভিযোগ। ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে কলকাতারই একটি সরকারি হাসপাতালে। কিন্তু কীভাবে এই ন্যক্কারজনক ঘটনা কলেজের মধ্যে হতে পারে? কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? তাঁদের ভূমিকা কী ছিল? সেই সময় অন্য কেউ কলেজে কি ছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ৩ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ, শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন আদালতে জানানো হবে বলেও খবর। ওই কলেজের অকুস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক দল যাবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…