অর্ণব আইচ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক। হুগলি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন।
ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের। তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে হুগলি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগে গ্রেপ্তারও হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে টার্গেট করে। যদিও টাকা হাতানোর আগে পর্দাফাঁস হয়।
সর্বশেষ খবর
-
ট্রাম্পের ডেরায় ঢুকে দুরমুশ! মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের
-
কয়লা-বালি বন্ধ হতেই নতুন ‘ধান্দা’, এবার দেদারে জমির জল চুরি সালানপুরে!
-
একাধিক নারীসঙ্গ! বিয়ের আগে পাক্কা ‘প্লেবয়’, ফাঁস ‘রোমিও’ রামের কেচ্ছা
-
তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন দিলজিতের! নিষিদ্ধ ‘সতলুজ’ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের
-
গৃহনির্মাণে এই ভুল করছেন না তো? বাস্তুর মারাত্মক গলদ ডেকে আনে মৃত্যুও!