অর্ণব আইচ: আবারও অসুস্থ ‘কালীঘাটের কাকু’। জেল হাসপাতালে ভর্তি নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই। যা নিয়ে ক্ষুব্ধ তদন্তকারী সংস্থা।
বুধবার ‘কালীঘাটের কাকু’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল সিবিআইয়ের। আজ সশরীরে কাকুকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু পঞ্চমবারও ‘ভয়েস স্যাম্পেল’ সংগ্রহে ব্যর্থ হলেন তদন্তকারীরা। এদিনও আদালতে গরহাজির রইলেন সুজয়। বদলে জেল থেকে জানানো হল, তিনি অসুস্থ। আদালতে আসার মতো অবস্থায় নেই। জেল থেকে পাঠানো হয়েছে কাকুর মেডিক্যাল রিপোর্ট। বলা হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে ‘কালীঘাটের কাকু’। সঙ্গে রয়েছে সর্দিকাশি।
‘ভয়েস স্যাম্পল’ নেওয়ার দিনে বারবার আদালতে হাজিরা এড়ানোয় সুজয়কৃষ্ণ ভদ্রের উপর ক্ষুব্ধ সিবিআই। আদালতে তদন্তকারীদের জোর সওয়াল, তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের দাবি, কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সুজয়কে জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সিবিআই অফিসারকে অনুমতি দেওয়া হোক।
সর্বশেষ খবর
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?