সোমবার ভোট গণনা। সকাল থেকে টানটান উত্তজেনা রাজ্যজুড়ে। পরিবর্তনের ঝড় নাকি প্রত্যাবর্তনের সুনামিতে ভাসবে বাংলা? সময়ের সঙ্গে স্পষ্ট হবে বঙ্গের রাজনৈতিক আবহাওয়া। তবে আজ প্রকৃতির মুড কেমন, তা নিয়ে আগাম পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। বিকেলের পর থেকে কালবৈশাখীর সম্ভাবনায় আগাম প্রস্তুত কলকাতা পুরসভা।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবারও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে। কলকাতা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় কালবৈশাখীর তাণ্ডব বাড়বে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলায় কালবৈশাখীর তাণ্ডব বেশি থাকবে। উত্তাল থাকবে সমুদ্র। মঙ্গলবার পর্যন্ত সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। শেষ দফা ভোটের দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট দেখায়। লন্ডভন্ড হয় একাধিক জেলা। প্রবল বৃষ্টি নামে কলকাতাতেও। এবার গণনার দিনেও কলকাতা-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
টানা ঝড়বৃষ্টির জন্য দিনে ও রাতে পারদ স্বাভাবিকের থেকে নিচেই থাকছে। ভোট গণনার দিন যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য আগাম প্রস্তুত কলকাতা পুরসভা। নেতাজি ইন্ডোর গণনাকেন্দ্রের সামনে রাখা হয়েছে নিকাশি দপ্তরের বাড়তি পাম্প। শহরজুড়ে প্রস্তুত কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা টিমও। দিনভর কন্ট্রোল রুমও খোলা থাকবে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় জেনারেটরেরও ব্যবস্থা থাকছে গণনাকেন্দ্রগুলিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেওয়ার পরই মৃত্যু নাবালিকার! ভিডিও ভাইরাল হতেই উঠছে প্রশ্ন
-
রক্ষকই ভক্ষক! রামমন্দিরে চুরি লবকুশের, গ্রেপ্তার ক্যাশবাক্সের চাবির মালিক-সহ মন্দিরের ৮ কর্মী
-
‘কোথায় দাদা, কোথায় আমি’, সৌরভের জুতোয় পা গলাতে ভয় দেবের! ‘দাদাগিরি’ শেখালেন যিশু-আবির
-
বন্ধ চিনি কারখানায় প্রতিরক্ষা ম্যানুফ্যাকচারিং হাব, শিল্প সম্ভাবনায় স্বপ্ন দেখছে সিউড়ি
-
‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, মোদি-মেলোনি রসায়নে রসিকতা ইতালির উপ-প্রধানমন্ত্রীর