সোমবারই লোকসভায় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ! তার আগে ফের বোমা ফাটালেন বিদ্রোহীদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, বিদ্রোহী শিবিরে সাংসদ সংখ্যা ২০ নয়, ২২ জন। যার অর্থ আরও দু’জন সাংসদ দিল্লিতে যোগ দেবেন তাঁদের কাকলিদের সঙ্গে। ওই দুজন কারা? সেটা অবশ্য স্পষ্ট নয়।
এই বিষয়ে আরও খবর
সূত্রের খবর, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের আলাদা ব্লক হিসাবে ঘোষণা করার দাবি জানাতে পারেন। আবার আরও একটা সম্ভাবনা, আলাদা ব্লক হিসাবে আত্মপ্রকাশ না করে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা-নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারেন। সেক্ষেত্রে লোকসভার দলনেতা পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে। মুখ্য সচেতক পদে আগের মতো কাকলি ঘোষ দস্তিদারকে বহাল রাখার আর্জিও জানানো হতে পারে। একই সঙ্গে তাঁদের বসার আসন বিরোধী শিবির থেকে সরিয়ে এনডিএ সাংসদদের সঙ্গে রাখার ব্যবস্থা করারও দাবি জানাতে পারেন ওই বিক্ষুব্ধরা।
#WATCH | Kolkata, West Bengal: TMC rebel MPs Mala Roy and Saayoni Ghosh arrive at the Kolkata airport to depart for Delhi.
According to rebel TMC MP Jagadish Barma Basunia, they have been given a date (15th June) for a meeting with the Lok Sabha Speaker. pic.twitter.com/AVP1XGLtc5
— ANI (@ANI) June 14, 2026
সোমবারের সেই কর্মকাণ্ডের আগে রবিবারই দিল্লির বাড়িতে বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কাকলি ঘোষ দস্তিদার। নৈশভোজের আগে ঘরোয়া বৈঠকে নিজেদের রণকৌশল নিয়েও আলোচনা করে নেবেন বিক্ষুব্ধরা। তারপর সোমবার সেই মতো পদক্ষেপ করা হবে। এদিন সকালে একে একে দিল্লি উড়ে যেতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদদের। মালা রায়, দেব, সায়নী ঘোষরা বিমানবন্দরে মুখ খোলেননি। তবে কাকলি ঘোষ দস্তিদার দিল্লি রওনা দেওয়ার আগে দাবি করেছেন, বিক্ষুব্ধ শিবিরে আর ২০ জন নেই, সংখ্যাটা বেড়ে হয়েছে ২২।
#WATCH | Kolkata, West Bengal: TMC MPs Kakoli Ghosh Dastidar and Deepak Adhikari (Dev) arrivee at Kolkata airport as they leave for Delhi. pic.twitter.com/TSBe4dNxoX
— ANI (@ANI) June 14, 2026
প্রথমে তৃণমূল সাংসদদের সই করা যে চিঠি প্রকাশ্যে এসেছিল, সেই চিঠিতে ১৯ জনের সই ছিল। তাঁদের মধ্যে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদার। যদিও তিনি দীর্ঘদিন ধরেই বেসুরো। রয়েছেন দেব। ভাঙনের মরশুমে ঘোষিত তৃণমূলের নতুন কমিটিতে যুব সভাপতির দায়িত্ব পাওয়া সায়নী ঘোষও সই করেছেন। এছাড়া রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়। দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেনও বিদ্রোহী শিবিরে। সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসুন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল, ইউসুফ পাঠান। পরে শনিবার বিদ্রোহী শিবিরে নাম লেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তিনিই বিদ্রোহীদের নেতা হতে চলেছেন। তাঁকে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ২০। তাহলে আরও দু’জন কারা যোগ দেবেন ওই বিদ্রোহী শিবিরে? এই মুহূর্তে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাজদা আহমেদ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সঙ্গে অভিষেকের চিঠি, ‘বিদ্রোহী’দের আগেই স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ সাগরিকা-কীর্তি
-
‘দুঃখিত, মায়ের ফোন…’, সাংবাদিক সম্মেলন থামিয়ে মন জয় করলেন নীতীশ রেড্ডি
-
ওমান উপকূলে নয়া বিপদ, মাঝসাগরে ইঞ্জিন বিকল বাণিজ্যতরীর, উদ্ধার ১৪ ভারতীয় নাবিক
-
আচমকা বন্ধ হয়েছে মোবাইল নম্বর? সতর্ক না হলে ব্যাঙ্কের অ্যাকসেস চলে যেতে পারে অন্যের হাতে!
-
দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে শুভেন্দু, সমুদ্রবন্দর নিয়ে আলোচনার সম্ভাবনা



