গোবিন্দ রায়: জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আসামি। আদালতের দ্বারস্থ সাজাপ্রাপ্ত আসামি মুস্তাকিন সর্দার। মামলাকারীর আইনজীবীর দাবি, তাড়াহুড়ো করে বিচার হয়েছে। দোষীর বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হয়নি। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।
গত বছরের অক্টোবর মাসে জয়নগরের মহিষমারি এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার দ্রুত তদন্ত হবে, সে আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ৬২ দিনের মাথায় গত ৬ ডিসেম্বর বারুইপুর আদালত দোষীর ফাঁসির সাজা ঘোষণা করে। বারুইপুর আদালত সাজা ঘোষণার পর রাজ্য পুলিশের প্রশংসা করে। তাদের সক্রিয়তার কারণেই নজিরবিহীনভাবে কম সময়ের মধ্যে বিচার শেষ করা সম্ভব বলে দাবি ওয়াকিবহাল মহলের।
ফাঁসির সাজা ঘোষণার প্রায় দেড়মাস পর সেই রায়কে চ্যালেঞ্জ আসামির। তার আইনজীবীর দাবি, বক্তব্য না শুনে তড়িঘড়ি মামলার রায় দেন বিচারক। উল্লেখ্য, এর আগে সাজা ঘোষণার দিনেও মুস্তাকিন দাবি করে, সে কিছুই করেনি। একেবারে নির্দোষ। বিনা কারণে ফাঁসানো হয়েছে। আগামী সোমবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা। কী বলে আদালতে, সেদিকে তাকিয়ে সকলে।
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর