Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Mid Day Meal

এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা

কলকাতা ছাড়িয়ে রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনকে। সেই বিষয়ে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে চার জেলায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমোদন আপাতত বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:২৮

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২০:২৮

options
link
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা zoom
আপাতত আগের ব্যবস্থাতে পড়ুয়াদের পাতে খাবার। ছবি-এআই
Advertisement

কলকাতা ছাড়িয়ে রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনকে। সেই বিষয়ে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে চার জেলায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই অনুমোদন আপাতত বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর। বলা হয়েছে, জেলার স্কুলগুলিতে পুরনো নিয়মেই এখন পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। এই বার্তা জেলার আধিকারিকদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যে পালাবদলের পর স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে এই সংস্থা। সেই ব্যবস্থা সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেই কথা জানানো হয়। কলকাতার কিছু স্কুলে মিড ডে মিল প্রক্রিয়া শুরুও হয়। সেই দায়িত্ব পেয়েছে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’। এরপর রাজ্যের চার জেলা- হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের স্কুলগুলিতে আগামী দিনে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেই প্রক্রিয়া চালু হওয়ার আগেই ওই অনুমোদন বাতিল হল। এই বিষয়ে একটি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে বিকাশ ভবনের তরফে। বলা হয়েছে, ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল। ওই চার জেলায় যেভাবে পড়ুয়াদের পাতে মিড ডে মিল সরবরাহ চলছে, আপাতত তেমনই চলবে। জেলার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না হয়। নির্দিষ্ট সময়ে সেই খাবার স্কুলেই পড়ুয়াদের বসিয়ে খাওয়ানো হয়। এখন তেমনই চলবে। কিন্তু কেন এই নির্দেশিকা? সেই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কলকাতায় ‘অন্নামৃত ফাউন্ডেশন’ যেমনভাবে স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করছে, তেমনই চলবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.