বাগুইআটি ফ্লাইওভারে দুর্ঘটনা। ভেঙে পড়ছে লোহারবার। শ্রীভূমির দিক থেকে ফ্লাইওভারে ওঠার মুখে দুর্ঘটনা। একটি মালবাহী ছোট গাড়ির উপর ভেঙে পড়ে লোহার বার। গাড়ি সামনের কাচ ভেঙে গিয়েছে। ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। নিরাপত্তার স্বার্থে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ওভারওয়েট বা ওভারলোড গাড়ি আটকানোর জন্য থাকা বার ভেঙেছে। কী করে সেটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। অনুমান, গাড়িটি লোহার বারে ধাক্কা মারতে তা ভেঙে পড়েছে।
আরও পড়ুন:
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীভূমির দিক থেকে ফ্লাইওভারে ওঠার মুখে। সেখানে রয়েছে লোহার বার। ওভারওয়েট বা ওভারলোড গাড়ি আটকানোর জন্য থাকা বার ভেঙেছে। কী করে সেটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। অনুমান, গাড়িটি লোহার বারে ধাক্কা মারতে তা ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সব কিছু খতিয়ে দেখছেন আধিকারীকরা।
বাগুইআটি ফ্লাইওভারে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। রাতের শহরে এই ফ্লাইওভারে দুর্ঘটনা প্রথম নয়। অনেকক্ষেত্রেও তা প্রাণঘাতী হয়েছে। অধিকাংশ সময়ে বেপরোয়া গতির বলি হয়েছেন যাত্রী। এবার পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার কবলে। এই ফ্লাইওভার কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলতে হয় না। বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকে। তবে দ্রুত যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি
-
ইথানল উৎপাদনের ধাক্কায় হু হু করে বাড়ছে দাম, এক দশক বাদে চিনি আমদানির পথে ভারত
-
নিউ মার্কেট অগ্নিকাণ্ডে এন্টালি থেকে গ্রেপ্তার লিজ হোল্ডার, আটক আরও ২
-
যুদ্ধে ইরানকে সাহায্য! তেহরানের ‘বন্ধু’ রাষ্ট্রগুলিকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের
-
তারাপীঠ কাণ্ডে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তৃণমূল নেতার হোটেল বন্ধের নোটিস