Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
জ্বালানি সংকট
Mamata Banerjee

যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, কেন্দ্রকে দায়ী করে সোমে রাজপথে মমতা

সূত্রের খবর, সোমবার কলকাতার রাজপথে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। তবে কোন রুটে মিছিল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে খবর দলীয় সূত্রে।

Advertisement
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৮:৪৮

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৮:৪৮

options
link
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, কেন্দ্রকে দায়ী করে সোমে রাজপথে মমতা zoom
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট সর্বত্র। ভারতে এই সংকটের নেপথ্যে অবশ্য কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার বিরোধিতা করে আগামী সপ্তাহে পথে নামছেন তিনি। সূত্রের খবর, সোমবার কলকাতার রাজপথে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। তবে কোন রুটে মিছিল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে খবর দলীয় সূত্রে। এতদিন এসআইআরে বিচারাধীন ভোটারদের বৈধ হিসেবে ঘোষণার দাবিতে ধর্মতলায় ধরনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জ্বালানি নিয়ে প্রতিবাদ জারি রেখেছিলেন। তবে এবার সরাসরি পথে নেমেই প্রতিবাদ জানাবেন তিনি।

সূত্রের খবর, সোমবার কলকাতার রাজপথে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। তবে কোন রুটে মিছিল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে খবর দলীয় সূত্রে।

পশ্চিম এশিয়ার ও আরব দুনিয়ার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সময় যত বাড়ছে, ততই তার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলিতে। ইতিমধ্যে আক্রান্ত বহু দেশ। এতে সবচেয়ে সমস্যা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ। কারণ আরব দুনিয়া থেকে গোটা বিশ্বে সিংহভাগ তেল সরবরাহ হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের জেরে বন্ধ সেই হরমুজ প্রণালী। অর্থাৎ জ্বালানি সরবরাহের রাস্তাই পুরোপুরি বন্ধ। আর তাতে সব দেশে জ্বালানির সংকট তৈরি হচ্ছে। এর নেপথ্যে অবশ্য কেন্দ্রকে দায়ী করেছেন তিনি। কেন আগে থেকে সব দিক বিবেচনা না করে কেন্দ্র ২৫ দিনের আগে বুকিং করা যাবে না বলে ঘোষণা করল? দেশে কত গ্যাসের ভাণ্ডার মজুত রয়েছে? তা কেন জানানো হল না? এসব প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে তেল সংস্থা ও গ্যাসের ডিলারদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে বৈঠকও সেরেছেন। 

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘সংকট কাটাতে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলাম। ওঁদের (ডিলারদের) সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না।” সংকট কাটাতে এসওপি তৈরি করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার এনিয়ে সোমবার রাজপথে নেমে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, সোমবার কলকাতার রাস্তায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার রুট এখনও স্থির হয়নি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.