Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Sorasori Mukhyomantri

হ্যাকারদের দখলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম, ৪৭ জনকে পাঠানো হয়েছে মেসেজ!

হ্যাকাররা ওই অ্যাকাউন্ট ব্যবহারে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-কেও মেসেজ পাঠিয়েছে বলে খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:০৬

options
link
হ্যাকারদের দখলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম, ৪৭ জনকে পাঠানো হয়েছে মেসেজ! zoom
হ্যাকারদের দখলে 'সরাসরি মুখ্যমন্ত্রী'র ইনস্টাগ্রাম।

বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের অভাব-অভিযোগের কথা শুনতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে পরিষেবা চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইনস্টাগ্রামেও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ (Sorasori Mukhyomantri) নামে পেজ খোলা হয়েছিল। অভিযোগ, সেই অফিসিয়াল অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি যে সংস্থা পরিচালনা করে, মঙ্গলবার সেই সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যাচ্ছে তদন্তে নেমে পুলিশ জেনেছে, সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) ব্যবহার করে হ্যাকাররা ৪৭টি অনুমোদনহীন মেসেজও পাঠিয়েছে। ইনস্টাগ্রামে দুটি স্টোরিও আপলোড হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক হয়। অভিযোগকারী সংস্থা পুলিশকে জানিয়েছে, রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের পর্যন্ত একাধিক অনুমোদনহীন মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে আবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়েছে। সবমিলিয়ে মোট ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গভীর রাতে অ্যাকাউন্টটি হ্যাক হয়। রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের পর্যন্ত একাধিক অনুমোদনহীন মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে আবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়েছে।

শুধু তাই নয়, হ্যাকাররা ওই অ্যাকাউন্ট ব্যবহারে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-কে মেসেজ পাঠিয়েছে। অভিযোগকারী সংস্থা পুলিশকে জানিয়েছে, ওই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য বেশকিছু নিয়মাবলি রয়েছে। একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ-এই তিনটি অনুমোদিত ডিভাইস দিয়ে এই অ্যাকাউন্টে খোলা যায়। কিন্তু হ্যাকের খবর চাউর হতেই দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা, ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প ইত্যাদি সংরক্ষণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে দোষীদের চিহ্নিতকরণে তদন্ত শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.