Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
Indranil Khan

বদলে গেল ক্রীড়ামন্ত্রী, নিশীথের জায়গায় নতুন দায়িত্ব পেলেন কে?

তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিশীথ প্রামাণিকেরই দায়িত্বে থাকছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৫:০৩

options
link
বদলে গেল ক্রীড়ামন্ত্রী, নিশীথের জায়গায় নতুন দায়িত্ব পেলেন কে? zoom
নিশীথ প্রামাণিক। ফাইল ছবি

বদলে গেল বাংলার ক্রীড়ামন্ত্রী। বঙ্গে বিজেপি সরকার গঠনের পর ক্রীড়াদপ্তরের দায়িত্ব পান মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক। এবার ঘোষিত হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দপ্তর। সেখানে ক্রীড়াদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ার পাশাপাশি যুব ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্ব পাচ্ছেন তিনি। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ।

রাজ্যে নতুন সরকার গঠনের পর পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান নিশীথ। ২৮ দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি। অলিম্পিক ও এশিয়া স্তরের টুর্নামেন্টে পদক জিতলেই ক্রীড়াবিদদের পুরস্কার মূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। অলিম্পিকে পদক জিতলে ৮ কোটি টাকা পুরস্কার বরাদ্দ করেন তিনি। পাশাপাশি, ক্রীড়াক্ষেত্রকে বারবার রাজনীতি মুক্ত করার ডাক দেন নিশীথ। এছাড়া যুবভারতী স্টেডিয়ামের সামনে ‘অদ্ভুত’ মূর্তি ভাঙা থেকে মেসি-কাণ্ডের ফাইল খোলার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি। তবে ক্রীড়াদপ্তরের দায়িত্ব না থাকলেও উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী হচ্ছেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্রীড়ার দায়িত্ব পাচ্ছেন ডা. ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। কাজ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে। পাশাপাশি যুব ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্ব থাকছে তাঁর হাতে। বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের রত্না চট্টোপাধ্যায়কে প্রায় ২৫ হাজার ভোটে হারান তিনি। এছাড়া পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়া দীপক বর্মন পেলেন স্কুল শিক্ষাদপ্তর। সঙ্গে রয়েছে হাউজিং ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর। অর্থমন্ত্রীর হিসাবে দায়িত্ব পেয়েছন স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যদপ্তর পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। তাপস রায় পেয়েছেন বাণিজ্য দপ্তর। অর্জুন সিং পেয়েছেন শ্রম ও পর্যটন দপ্তর। তবে স্বরাষ্ট্র দপ্তর, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Indranil Khan is the West Bengal's new Sports minister of State with Independent charge
ইন্দ্রনীল খাঁ। ছবি: সোশাল মিডিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.