Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IndianOil

‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল

ইঞ্জিনের ধমনীতে এবার নতুন প্রযুক্তির স্পন্দন! লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক তেলের দুনিয়ায় এক নয়া যুগের সূচনা করল ইন্ডিয়ান অয়েল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২০:৫৬

options
link
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল zoom
ইঞ্জিনের ধমনীতে এবার নতুন প্রযুক্তির স্পন্দন!

ইঞ্জিনের ধমনীতে এবার নতুন প্রযুক্তির স্পন্দন! লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক তেলের দুনিয়ায় এক নয়া যুগের সূচনা করল ইন্ডিয়ান অয়েল। তিলোত্তমার বুকেই আত্মপ্রকাশ ঘটল তাদের সবথেকে আধুনিক প্রিমিয়াম লুব্রিকেন্ট ‘সার্ভো হাইপার সিরিজ’-এর। আধুনিক ইঞ্জিন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন শিল্পযন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে এই উদ্যোগ।

উন্নত সিন্থেটিক বেস অয়েল এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি এই লুব্রিকেন্ট। এটি যেমন জ্বালানি সাশ্রয় করবে, তেমনই বাড়াবে ইঞ্জিনের আয়ু। কঠিন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন পরিষেবা দেবে এই তেল। শুধু গুণমানেই নয়, সুরক্ষাতেও জোর দেওয়া হয়েছে। জালিয়াতি রুখতে প্যাকেজিংয়ে থাকছে কিউআর কোড। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই আসল পণ্য চিনে নিতে পারবেন। পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এর পুনর্ব্যবহারযোগ্য মোড়ক।

Advertisement

শনিবার কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার বিপণন অধিকর্তা সৌমিত্র পি শ্রীবাস্তব জানান, প্রযুক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি এই সিরিজ ভারতের বাজারে নতুন মাইলফলক ছোঁবে। ইন্ডিয়ান অয়েলের ফরিদাবাদ গবেষণা কেন্দ্র এবং চেন্নাইয়ের মানালির বিশ্বের বৃহত্তম সুসংহত লুব্রিকেন্ট কারখানায় তৈরি হচ্ছে এই পণ্য। দেশজুড়ে ৪৩ হাজারেরও বেশি রিটেল আউটলেটের মাধ্যমে এই প্রিমিয়াম তেল পৌঁছে যাবে গ্রাহকদের দোরগোড়ায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.