রবীন্দ্র সরোবরের কাকুলিয়া রোডে অস্ত্র হামলার ঘটনার পরেই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গা ঢাকা দিয়েছে। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। কোন রাজ্যে ঘাঁটি গেড়েছে সোনা পাপ্পু? সেই তথ্যই জানার জন্য মরিয়া তদন্তকারীরা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি! সেই সূত্র ধরেই কলকাতা থেকে তদন্তকারীরা সেই রাজ্যেও তল্লাশির জন্য গিয়েছিলেন বলে খবর।
কলকাতা থেকে পালিয়ে সোনা পাপ্পু ওই রাজ্যে পালিয়েছিলেন। বেঙ্গালুরু-সহ কর্ণাটকের একাধিক জায়গায় বেশ কিছু দিন এই মোস্ট ওয়ান্টেড ঘাপটি মেরেছিলেন! এমন কথাও প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ফেসবুক লাইভের সূত্র ধরেই কলকাতা থেকে তদন্তকারীরা হানা দিয়েছিলেন দক্ষিণের ওই রাজ্যে। কিন্তু তাঁর সন্ধান মেলেনি। আগেই অন্য কোথাও সোনা পাপ্পু পালিয়েছেন তিনি। তদন্তকারীদের ধারণা, কর্ণাটক থেকে অন্য কোনও রাজ্যে পালাতে পারেন তিনি। সেই আন্দাজ করেই দেশের অন্যান্য বড় শহরগুলিতে খোঁজখবর করছে পুলিশ।
আরও পড়ুন:
অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গেও এই বিষয়ে কথাবার্তা বলছেন লালবাজারের গোয়েন্দারা। তদন্তকারীদের অনুমান, পাপ্পু বিলাসবহুল ব্যবস্থাতেই থাকতে অভ্যস্ত। সেজন্য তেমন বিলাসবহুল হোটেলেই তিনি ঘাঁটি গাড়বেন, এমনই প্রাথমিক অনুমান। সেক্ষেত্রে মোটা টাকার প্রয়োজন তাঁর। ওই টাকা কে বা কারা জোগাচ্ছেন? সেই বিষয়টিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। হাওয়ালার মাধ্যমে নগদ টাকা পাপ্পুর হাতে যাচ্ছে, বলে মনে করা হচ্ছে। কলকাতার কোনও হাওয়ালা অপারেটর ওই টাকা পাঠাচ্ছে কিনা, তারও তদন্ত চলছে। ইতিমধ্যেই সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডিরও মামলা রয়েছে। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাঁর দিকে নজর রাখছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’