Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Tiljala News

আপাতত ভাঙা যাবে না তিলজলার বেআইনি নির্মাণ! নির্দেশ হাই কোর্টের

বিচারপতি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:৪৪

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:৪৪

options
link
আপাতত ভাঙা যাবে না তিলজলার বেআইনি নির্মাণ! নির্দেশ হাই কোর্টের zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি
Advertisement

আপাতত ভাঙা যাবে না তিলজলার বেআইনি নির্মাণ। শুক্রবার শুনানিতে স্থিতাবস্থা জারি রাখার নির্দেশ দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে হবে এই মামলার পরবর্তী শুনানি।

ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা গিয়েছিল বুলডোজার অ্যাকশানের কথা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন শুভেন্দু। সম্প্রতি তিলজলা অগ্নিকাণ্ডের পর শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলা-সহ একাধিক জায়গায় চালানো হয় বুলডোজার। সেই ঘটনার জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। পরবর্তীতে বেশ কয়েকটি নির্মাণ ভাঙার ঘটনায় স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

Advertisement

শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে ছিল বেআইনি নির্মাণ ভাঙা মামলার শুনানি। সেখানেই বিচারপতি দত্ত পালের নির্দেশ, ওই সব নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় থাকবে। মামলাকারী ভাড়াটিয়াদের ৩০ দিনের মধ্যে বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। ফলে সাময়িক স্বস্তি পেলেন মামলাকারীরা।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ভোট পরবর্তী হিংসা ও রাজ্যে বুলডোজার অ্যাকশন নিয়ে আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজলাসে দাঁড়িয়ে মমতা বলেন, “এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।”  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.