মমতা বন্দ্যোপাধ্যায়কে দলে নিলে প্রদেশ কংগ্রেসের সঙ্গে সিপিএম সব সম্পর্ক ছিন্ন করবে। এমনকী, পার্টি ইন্ডিয়া জোটে থাকবে কি না তা নিয়েও নতুন করে আলোচনার পথ খোলার প্রস্তুতি শুরু করেছে সিপিএম। কংগ্রেস নেতৃত্বকে ইন্ডিয়া জোটের সভায় সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। জোটের সভায় পার্টির শীর্ষনেতৃত্বের অনুপস্থিতি তারই ইঙ্গিত বলে জানান সিপিএম কেন্দ্রীয় কমিটির এক সদস্য। আবার মমতার কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনায় চটেছে প্রদেশ কংগ্রেসের একাংশ। প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নানের কটাক্ষ, নর্দমার জল গঙ্গাকে অপবিত্র করে। কংগ্রেস নোংরা জলে অপবিত্র হবে কি না তা হাই কমান্ডকে ভাবতে হবে।
এই বিষয়ে আরও খবর
দীর্ঘদিন ইন্ডিয়া জোটের সভায় অনুপস্থিত ছিলেন। নাম মাত্র প্রতিনিধি পাঠিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জোটের সভায় অভিষেককে নিয়ে যোগ দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা। মমতাকে কংগ্রেসে যোগ দেওয়ার আবেদন করতে পারেন সোনিয়ারা। বৈঠকের আগেই কংগ্রেস ও মমতার মধ্যে নয়া সমীকরণের আঁচ করেছিল সিপিএমের শীর্ষ নেতৃত্ব। তাই জোটের বৈঠকে পলিটব্যুরোর কোনও সদস্যকে না পাঠিয়ে রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সোমবার বৈঠকের পর বুধবার রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের পর মমতার কংগ্রেসে যোগদানের জল্পনা সামনে চলে আসে।
বিষয়টি বাস্তব রূপ নিলে পার্টির পদক্ষেপ কী হবে বুধবার সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এক দফা আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আগামী রাজ্য কমিটির বৈঠকে জেলার প্রতিনিধিদের মতামত গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তবে এক্ষেত্রে পার্টি কঠোর সিদ্ধান্তের পথে হাঁটবে বলে ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় কমিটির ওই সদস্য জানান, মমতা বা তৃণমূল এখন প্রত্যাখ্যাত। প্রাসঙ্গিকতার পাশাপাশি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রবক্তা। তাই রাজ্যে তাঁর সংস্পর্শ এড়িয়ে চলতেই হবে। সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সঙ্গে পার্টি কোনও সম্পর্ক না রাখার পথেই হাঁটবে বলে মনে করেন তিনি। শুধু রাজ্যে নয়। এতদিন বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোটে ছিল বামপন্থীরা। এবার মমতা কংগ্রেসে যোগ দিলে ইন্ডিয়া জোটের শরিক হয়ে থাকা যাবে কি না তা নিয়ে নতুন করে ভাববে সিপিএম।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কাঁচরাপাড়ায় স্কুলের বন্ধ ঘরে ১ কোটি ৭৭ লক্ষ টাকার স্তূপ! থ পুলিশ, শুরু তদন্ত
-
‘ও থাকলে আমরা নেই’, ঔদ্ধত্যে চটে অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ! দলত্যাগেরও হুঁশিয়ারি
-
প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু রাহুলের? দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দপ্তর
-
জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক মৃত! নিশ্চিত করল কেন্দ্র
-
ভিসা নীতি থেকে অব্যবস্থা! হাজার বিতর্কে বিদ্ধ বিশ্বকাপ, ট্রাম্প বললেন, ‘সবচেয়ে সফল টুর্নামেন্ট হবে’



